ডেস্ক, রাজনীতি ডটকম

টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে ৫৯ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিধস ও বন্যার কারণে নিহত-নিখোঁজের সংখ্যা বেড়েছে। খবর বিবিসি
গত শনিবার ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে টাইফুন ইয়াগি আঘাত হানে। এবছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। গতকাল রোববার টাইফুনটি শক্তি হারিয়ে নিম্নচাপে রূপ নেয়।
ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর বলেছে, গত ২৪ ঘণ্টায় দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ২০৮ থেকে ৪৩৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এর প্রভাবে আরও বন্যা ও ভূমিধস হতে পারে।
ঝড়ের কারণে ৪১টি মাছ ধরার নৌকা ডুবে গেছে অথবা ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। ডজনেও বেশি জেলে নিখোঁজ হওয়ার খবর আসার পর অনুসন্ধানে নেমে উদ্ধার কর্মীরা ২৭ জনকে সাগরে ভাসতে দেখেছেন।
এদিকে টাইফুনের কারণে সেতু ধসে পড়া, গাছপালা উপড়ে পড়া ঘটনা ঘটেছে একাধিক ছোট বড় শহরে। থমকে গেছে বিভিন্ন শিল্প এলাকার কার্যক্রম। ভিয়েতনামে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যান হং সান জানিয়েছেন, উপকূলীয় এলাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার কারখানাগুলো ক্ষতির মুখে পড়েছে।
ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে, কর্তৃপক্ষ নাগরিকদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দিয়েছে। হ্যানয়সহ উত্তরের ১২টি প্রদেশে স্কুল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১০ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
১১ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
১১ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
১২ ঘণ্টা আগে