ডেস্ক, রাজনীতি ডটকম

অ্যামাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) মায়ামিতে নিজ বাড়িতে জ্যাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মায়ের মৃত্যুর খবর জানিয়ে জেফ বেজোস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লিউয়ি বডি ডিমেনশিয়া’ নামের এক দীর্ঘ রোগের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে জ্যাকি বেজোস মারা গেছেন। আমরা যারা তাকে ভালোবাসি, আমরা মৃত্যুর সময় তাকে ঘিরে রেখেছিলাম।
জ্যাকি বেজোস ও তার স্বামী তথা জেফ বেজোফের বাবা মিগুয়েল বেজোস ২০০০ সাল থেকে ‘বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনে’র মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচিতে অর্থায়ন শুরু করেন। সেই ফাউন্ডেশন এখনো শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে।
১৯৯৫ সালে জেফ বেজোস অ্যামাজন প্রতিষ্ঠা করেন। ওই সময় তার জ্যাকি বেজোস ও তার স্বামী মিগুয়েল বেজোস এই উদ্যোগের সাফল্য নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও দুই লাখ ৪৫ হাজার ৫৭৩ ডলার বিনিয়োগ করেছিলেন। অ্যামাজনের সাফল্যের পেছনে সেই বিনিয়োগকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়।
জ্যাকি বেজোস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। হাইস্কুলে পড়ার সময় থিওডোর জর্গেনসেনকে বিয়ে করেন তিনি। ১৯৬৪ সালের জানুয়ারিতে তাদের ঘরে জন্ম নেন জেফ। পরে জেফের ১৭ মাস বয়সে জ্যাকি ও জার্গেনসেনের বিচ্ছেদ হয়।
‘সিংগেল মাদার’ হিসেবে জ্যাকি হাইস্কুল ও পরে কমিউনিটি কলেজে পড়ালেখা শেষ করেন। ১৯৬৮ সালে মিগুয়েল বেজোসের সঙ্গে তার বিয়ে হয়। জেফকে দত্তক নেন মিগুয়েল। তখন তিনি বেজোস পদবিও পান।

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স
১১ ঘণ্টা আগে
লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
১ দিন আগে
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।
১ দিন আগে
সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে