ডেস্ক, রাজনীতি ডটকম

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। দেশটির কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে।
রোববার গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। ধ্বংসস্তূপে শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৮০০ জন নিহত এবং আড়াই হাজার মানুষ আহত হয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারি মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম টোলোনিউজ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কুনারের মাজার ভ্যালিতে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, “শিশু, নারী ও প্রবীণরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। বাইরের সহায়তা না পেলে তাদের বের করা সম্ভব নয়।”
ভয়াবহ এই ভূমিকম্প ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ কার্যালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
পোস্টে বলা হয়, “পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্প শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”
এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এক পোস্টে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, “আফগানিস্তানের মানুষের পাশে আছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।
১০ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও
১০ ঘণ্টা আগে
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।
১১ ঘণ্টা আগে