বিধানসভার নির্বাচনে আজ মমতা-শুভেন্দু লড়াই

ডেস্ক, রাজনীতি ডটকম
মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। এই দফায় সবার নজর কেড়েছে কলকাতার ভবানীপুর আসন, যেখানে লড়াইয়ে মুখোমুখি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আজ বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণ শুরু হওয়ার আগে আজ ভোর ৫টা থেকে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ‘মক পোলিং’ বা মহড়া ভোট। ভোটযন্ত্র ইভিএম ঠিকমতো কাজ করছে কি না এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই পদ্ধতি সম্পন্ন করা হয়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণে সবার নজর এখন কলকাতার ভবানীপুর আসনের দিকে। এই আসনেই রয়েছে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর বাসভবন, যেখান থেকে তিনি এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এবারের ভোটযুদ্ধ ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ মুখ্যমন্ত্রীর 'ঘরের মাঠে' তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, মি. অধিকারী তার নিজস্ব দুর্গ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেও এবারের নির্বাচনে লড়ছেন।

২০২১ সালের নির্বাচনে এই দুই হেভিওয়েট নেতা নন্দীগ্রাম আসনে মুখোমুখি হয়েছিলেন, যেখানে মিজ. ব্যানার্জী পরাজিত হন। এবারের নির্বাচনে ভবানীপুরে সেই একই দ্বৈরথের পুনরাবৃত্তি হওয়ায় রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আজ দ্বিতীয় দফায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমানের আসনগুলোতে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং পুলিশের বিশেষ তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে ভোট শুরুর আগে নদীয়া ও হুগলিসহ কয়েকটি এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ পাওয়া গেছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে।

আজ রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। এর আগে গত ২৩শে এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পরিবেশ মোটের ওপর শান্তিপূর্ণ ছিল এবং ভোট পড়ার হার ছিল নজিরবিহীন—প্রায় ৯৩.১৯ শতাংশ। প্রথম দফার এই উচ্চ ভোট হারকে ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফাতেও ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৯৪ আসনের এই নির্বাচনের ফলাফল আগামী ৪ঠা মে ঘোষণা করা হবে। তথ্যসূত্র: বিবিসি বাংলা।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

৯ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

৯ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১০ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১২ ঘণ্টা আগে