ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহত ৫

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল বেলগোরডে ইউক্রেনের বোমা হামলায় রাশিয়ার ৫ নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের এক হোটেলে রাশিয়ার সেনাদের হামলায় এক সাংবাদিক নিখোঁজ এবং দুজন আহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানায়।

খবরে বলা হয়, রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরডে ইউক্রেন হামলা চালালে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া রাকিটোন গ্রামে আরেক হামলায় ১২ জন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাডকভ এ তথ্য নিশ্চিত করে জানান, ইউক্রেনের হামলায় কারিটোনে ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬ বছরের কিশোরী গুরুতর আহত হয়েছে।

অপরদিকে, এপি’র খবরে বলা হয়, শনিবার রাতভর রাশিয়ার হামলায় ইউক্রেনের পূর্ব দোনেটস্ক অঞ্চলের ক্রামাটোরস্কের একটি হোটেলে অবস্থানকারী দুজন আহত হন। এদের মধ্যে একজন ধ্বংসস্তূপে আটকা পড়েন। একজন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে আঞ্চলিক গভর্নর ভাদিম ফিয়াসকিন বলেন, এই তিনজনই সাংবাদিক। এরা ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নাগরিক।

রোববার যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তাদের এক সাংবাদিক ইউক্রেনের যুদ্ধের খবর সংগ্রহ করছিলেন। তিনি নিখোঁজ রয়েছেন। এছাড়া তাদের আরো দুই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মোট ৬ জন সাংবাদিকের একট দল হোটেল স্যাপিয়ারে অবস্থানকালে শনিবার রাতে মিসাইল থেকে হামলা চালানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট বাড়ছে

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১৩ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১ দিন আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে