ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার একটি হেলিকপ্টার ২২ আরোহী নিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয়েছে। দেশটির স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।
কামচাটকা ক্রাইয়ের গভর্নর ভ্লাদিমির সলোদভ এক ভিডিও বার্তায় বলেছেন, ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ এমআই-৮টি হেলিকপ্টারটি শনিবার (৩১ আগস্ট) নিখোঁজ হয়।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এর রিপোর্ট করার সময় নির্ধারিত থাকলেও, ক্রু সদস্যরা তা করতে ব্যর্থ হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস জানিয়েছে, কামচাটকা অঞ্চলে যেখানে হেলিকপ্টারটি উড়ছিল সেখানে দৃশ্যমান কম, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কুয়াশা ছিল। সলোদভ বলেছেন, হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর তল্লাশির জন্যে সেখানে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।
১৩ ঘণ্টা আগে
ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১ দিন আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে