ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৫৮৫, আহত ১৩২৬

ডেস্ক, রাজনীতি ডটকম

ওয়াশিংটন ডিসিভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানজুড়ে অন্তত ৫৮৫ জন নিহত এবং ১ হাজার ৩২৬ জন আহত হয়েছেন।

সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করা গেছে।

চলমান সংঘাতের মধ্যে ইরান নিয়মিতভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করছে না। সর্বশেষ তারা সোমবার জানায়, ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভ চলাকালে নির্ভরযোগ্য হতাহতের হিসাব দেওয়ার জন্য পরিচিত এই সংস্থা জানায়, তারা ইরানে গড়ে তোলা নিজস্ব উৎসের নেটওয়ার্কের ভিত্তিতে স্থানীয় প্রতিবেদনগুলো যাচাই করে এই তথ্য দিয়েছে।

এদিকে ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

অপরদিকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর প্রথম বিবৃতিতেই এ ঘোষণা দেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৪ মাস পর দাফন আলি খামেনির, ইরান বলছে যুদ্ধের কারণে দেরি

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।

৪ ঘণ্টা আগে

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৫ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশের তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনায় ‘নিবিড় নজর’ ভারতের

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।

১৮ ঘণ্টা আগে