ডেস্ক, রাজনীতি ডটকম

আজ ৬ই আগস্ট মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের স্মারক, হিরোশিমা দিবস। পঁচাত্তর বছর আগে এই দিনেই যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা পারমাণবিক বোমার আঘাতে প্রকম্পিত হয়েছিল জাপানের হিরোশিমা নগরী। একইরকম পরিণতি বরণ করতে হয়েছিল নাগাসাকিকেও। এই ঘটনা মানবজাতির জন্য এক গভীর লজ্জা আর বেদনার প্রতীক হয়ে আছে।
১৯৪৫ সালের ৬ আগস্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। জাপানের স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিট-এ মার্কিন বিমান বাহিনীর বি-টোয়েন্টি নাইন যুদ্ধবিমান থেকে হিরোশিমা শহরে ফেলা হয় ‘লিটল বয়’ নামের একটি পরমাণু বোমা।
এই ভয়াবহ হামলায় তাৎক্ষণিকভাবে প্রায় দেড় লাখ মানুষ নিহত হন। মুহূর্তেই শহরের বেশিরভাগ স্থাপনা মাটির সঙ্গে মিশে যায়, সাজানো একটি নগরী পরিণত হয় ধ্বংসস্তূপে। বোমা হামলার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট তেজস্ক্রিয়তার কারণে বছর শেষে আরও ৬০ হাজার মানুষ মারা যান।
হিরোশিমা শহরে বোমা হামলার তিন দিন পর, ৯ আগস্ট, যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে ‘ফ্যাট ম্যান’ নামের আরও একটি শক্তিশালী পরমাণু বোমা হামলা করে। এতে নাগাসাকির প্রায় ৭৪ হাজার মানুষ নিহত হন।
এছাড়া, তেজস্ক্রিয়তার কারণে সৃষ্ট রোগে হিরোশিমা এবং নাগাসাকিতে চার লাখের মতো মানুষ মারা যান, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।
একটি বিধ্বস্ত শহর কীভাবে ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়াতে পারে, তার সেরা উদাহরণ হলো হিরোশিমা। প্রতি বছর লাখ লাখ পর্যটক হিরোশিমা ভ্রমণে যান। যে শহর পরমাণু বোমা হামলার পর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেই শহর এখন সবুজ গাছপালা আর ছায়ায় ভরা। এখানকার পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট ও আকাশছোঁয়া দালানকোঠা যেন প্রতিনিয়ত সেই ভয়াবহ হামলার স্মৃতি ভুলিয়ে দিতে চায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ১৯৪৯ সালে হিরোশিমাকে 'শান্তির শহর' ঘোষণা করা হয়। সেখানে তৈরি হয় শান্তির স্মৃতি পার্ক। এরপর থেকে প্রতি বছর ৬ আগস্ট এই দিনটিকে বাংলাদেশসহ সারা বিশ্ব দুঃখ আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এই দিনে সবাই যুদ্ধের বিরুদ্ধে কথা বলে এবং পারমাণবিক বোমামুক্ত একটি পৃথিবী তৈরির শপথ নেয়।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২১ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে