ডেস্ক, রাজনীতি ডটকম

হরমুজ প্রণালি ফের চালু এবং চলমান সংঘাতের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে পরমাণু আলোচনাকে পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়, সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে।
ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না— এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।
দ্বিতীয় পর্যায়: যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে।
তৃতীয় পর্যায়: যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে গত ১১ এপ্রিল অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। ‘ইসলামাবাদ টকস’ নামে ২১ ঘণ্টার সেই হাইপ্রোফাইল আলোচনা কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল।
এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় গত কয়েকদিনে দুইবার পাকিস্তান সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে আরাগচি মার্কিন কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেননি।
এই কূটনৈতিক সফরের অংশ হিসেবে পাকিস্তান সফর শেষে আজ রাশিয়ায় পৌঁছেছেন আব্বাস আরাগচি। সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি গণমাধ্যমকে জানান, পাকিস্তানের সঙ্গে তার আলোচনা ‘সফল’ হয়েছে।
এ ছাড়া রাশিয়ার সঙ্গে আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন আরাগচি। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘ভুলে’র কারণেই প্রথম পর্বের আলোচনায় কোনো সমাধান আসেনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরাগচি এ সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন। সেন্ট পিটার্সবার্গে এই উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ৮৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। উরাহোরো শহরে জাপানের সিসমিক স্কেলে কম্পনের মাত্রা ছিল ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে ‘লোয়ার ৫’ রেকর্ড করা হয়।
৫ ঘণ্টা আগে
মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এ শহরেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের বর্তমান আলোচনাকে এগিয়ে নেওয়
৭ ঘণ্টা আগে
সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘এটা বুঝতে হবে যে, হেজবুল্লাহর এই কর্মকাণ্ড কার্যত যুদ্ধবিরতি চুক্তিকে অমান্য করছে।’
১৭ ঘণ্টা আগে
তেহরানে আকস্মিক ফিরে যাওয়া ইরানি প্রতিনিধিদলের একটি অংশ আজ রোববার রাতেই ফের পাকিস্তানে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
১ দিন আগে