ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট চরম অস্থিরতা সামাল দিতে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক সরবরাহ স্বাভাবিক রাখতে এবং তেলের চড়া দাম নিয়ন্ত্রণে আনতে আগামী ৩০ দিনের জন্য ইরান থেকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সুবিধা কেবল বর্তমানে পরিবহনের পথে (ট্রানজিট) থাকা তেলের কার্গোগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা এবং জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কায় যখন বিশ্ব অর্থনীতি হুমকির মুখে, তখন ওয়াশিংটনের এই নমনীয় অবস্থান বাজার স্থিতিশীল করতে কতটা ভূমিকা রাখে—এখন সেটিই দেখার বিষয়।

এদিকে, সংঘাতের জেরে ইরান এমন জাহাজগুলোতে হামলা চালাচ্ছে, যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে। এতে করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব গভীরতর হওয়ার আশঙ্কা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement