আত্মসমর্পণ নয়, আমরা শেষ পর্যন্ত লড়ব: হিজবুল্লাহ প্রধান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৩: ৩৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার মাঝে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। হিজবুল্লাহ আত্মসমর্পণ করবে না জানিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান-সমর্থিত এই সংগঠন কোনো অবস্থাতেই ইসরায়েলের কাছে 'আত্মসমর্পণ করবে না'।

২০২৪ সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, হিজবুল্লাহ কূটনৈতিক সমাধানের সুযোগ দিলেও এখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রতিক্রিয়ায় সোমবার ইসরায়েলে বড় ধরনের রকেট ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

জবাবে লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল সেনা মোতায়েন করেছে ইসরায়েল, যার ফলে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন লাখ লাখ মানুষ। এই অবস্থায় চরম ত্যাগের বিনিময়ে হলেও সীমার শেষ প্রান্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন নাইম কাসেম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement