শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালি। ফাইল ছবি
হরমুজ প্রণালি। ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে আগামী দুই সপ্তাহ জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই রুটে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।

ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি বলেন, যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক অভিযান বন্ধ করবে।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ এই রুটে জাহাজ চলাচল করতে পারবে। তবে শর্ত হিসেবে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো মেনে চলার কথা উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য যে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় দুই সপ্তাহের এই সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মুখে ইরানের পক্ষ থেকে এমন ইতিবাচক ঘোষণা এলো।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার এই ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও বাণিজ্যের ক্ষেত্রে বড় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি স্থায়ী রূপ পায় কি না, এখন সেটিই দেখার বিষয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement