রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১১: ০৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোনের আঘাতে দূতাবাস প্রাঙ্গণে 'সীমিত মাত্রার অগ্নিকাণ্ড' এবং 'সামান্য' অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এ হামলা হয় বলে নিশ্চিত করে এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের পালটা তৎপরতার মধ্যেই দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার তথ্য পাওয়া গেছে।

নিরাপত্তার স্বার্থে জেদ্দা, রিয়াদ এবং জাহরানে অবস্থিত মার্কিন মিশনের কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই অঞ্চলে অবস্থিত যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

এই হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ক্যাবল নিউজ নেটওয়ার্ক নিউজনেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, দূতাবাসে হামলা এবং সেনাসদস্যদের নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র "শিগগিরই" পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে।

নিউজনেশনের রাজনৈতিক প্রতিবেদক কেলি মেয়ার এক্স-এ জানান, ট্রাম্প এই পরিস্থিতির জন্য কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেও এখনই কোনো 'স্থলবাহিনী' মোতায়েনের প্রয়োজনীয়তা দেখছেন না।

যুক্তরাষ্ট্র সোমবার রাতে জানায়, এখন পর্যন্ত ছয়জন সেনাসদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement