যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালি

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালি। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর প্রতিবাদে ফের হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। এককভাবে বৈশ্বিক তেল পরিবহনের সবচেয়ে এ গুরুত্বপূর্ণ রুটটি চালু রাখাই ছিল যুদ্ধবিরতির সবচেয়ে বড় দিক। ইরানও গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই এ প্রণালিকে নিজেদের কৌশলগত হাতিয়ারে পরিণত করেছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকারের চলাচল বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এর ফলে কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনিশ্চয়তার মুখে পড়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি।

বিবিসির খবরে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত। তবে আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বুধবার সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলের ট্যাংকার এই প্রণালি অতিক্রম করতে পারলেও পরে ট্যাংকার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাও জাহাজ চলাচল বন্ধ হওয়ার খবর প্রকাশ করেছে। দুটি সংবাদমাধ্যমই লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এই জাহাজ চলাচল বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছে।

পরে শিপ ব্রোকার সংস্থা এসএসওয়াই বুধবার রাতে বিবিসি ভেরিফাইকে নিশ্চিত করেছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো বন্ধ রয়েছে। সংস্থাটি বলছে, উপসাগরে থাকা জাহাজগুলো এ সংক্রান্ত একটি বার্তাও।

ওই বার্তায় বলা হয়েছে, ‘সব জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি। পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত সব জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি। এটি আইআরজিসি নেভি স্টেশন। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পারাপার এখনো বন্ধ রয়েছে এবং এই প্রণালি পার হওয়ার আগে আপনাদের অবশ্যই আইআরজিসির অনুমতি নিতে হবে। কোনো জাহাজ এই সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে এবং ধ্বংস করে দেওয়া হবে।’

এসএসওয়াইয়ের ট্যাংকার রিসার্চ বিভাগের প্রধান ক্লেয়ার গ্রিয়ারসন জানিয়েছেন, আন্তর্জাতিক সামুদ্রিক সতর্কবার্তার জন্য ব্যবহৃত রেডিও চ্যানেলে জাহাজের নাবিকরা এই ঘোষণাটি শুনতে পেয়েছেন।

এর আগে বুধবার সকালে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ইরানও আলোচনার জন্য সম্মত বলে জানায়। দুপক্ষের এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত। অর্থাৎ হিজবুল্লাহর ওপর হামলাও বন্ধ হওয়ার কথা ছিল।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ পাকিস্তানি প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই তারা লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধবিরতির দিনের এই হামলাই লেবাননে ‘যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড়’ সমন্বিত বিমান হামলা।

ইসরায়েল বলছে, তাদের এই যুদ্ধবিরতি শুধু ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য, লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই জারি থাকবে।

ইসরায়েলের এমন বক্তব্য ও অবস্থানকে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এ নিয়ে ফোনেও কথা বলেন। আরাগচি বলেন, লেবাননে হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। লেবাননে হামলা বন্ধ না হলে ইরান শান্তি আলোচনা থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং পালটা আঘাত হানবে বলেও সতর্ক করে দেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৮ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৯ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে