ইসরায়েলের হামলা, যুদ্ধবিরতির দিনেই লেবাননে প্রাণ গেল ২৫৪ জনের

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননে। ছবি: রয়টার্স

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধে ৪০ দিন পর যখন প্রথম যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, ঠিক সেদিনই লেবাননে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। দিনভর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫৪ জন, আহত হয়েছেন সহস্রাধিক মানুষ।

এই হামলাকে ইরান যুদ্ধবিরতির সুস্পষ্ট লক্ষ্মণ বলে অভিহিত করেছে। দেশটি সতর্ক করে বলেছে, পরিস্থিতি না বদলালে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি থেকে তেহরান সরে আসতে পারে। তবে ইসরায়েল বলছে, লেবাবন যুদ্ধবিরতির অংশ নয় বলে সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলি জাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের দিকে (বাংলাদেশ সময় বুধবার ভোর) যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। ইরানও আলোচনায় বসতে রাজি বলে জানায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই লেবাবনে শুরু হয় ইসরায়েলি হামলা।

খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একাধিক ভবন গুঁড়িয়ে দেয়। আকাশ ধোঁয়ায় ছেয়ে যায়। দেশ জুড়ে হিজবুল্লাহর শতাধিক সামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণে বৈরুতের সড়কে গাড়ি দুমড়ে-মুচড়ে পড়ে থাকে, আর দাউ দাউ করে জ্বলতে থাকা ভবনের আগুন নেভাতে হিমশিম খেতে হয় উদ্ধারকর্মীদের।

লেবাননের হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সাধারণ মানুষকে সড়ক খালি রাখতে অনুরোধ করে, যেন অ্যাম্বুলেন্স দ্রুত আহতদের কাছে পৌঁছাতে পারে। হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই পরিবারের খোঁজে বাড়ির দিকে ছুটে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসস্তূপে চাপা পড়া শিশুদের ছবি ছড়িয়ে পড়ে, পরিবারগুলো একে অন্যকে খুঁজতে থাকে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একে আকস্মিক আঘাত হিসেবে বর্ণনা করেন, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহ। এবারের যুদ্ধ শুরুর পর থেকেই হিজবুল্লাহ ইরানকে সমর্থন জানিয়ে আসছে। একপর্যায়ে তারা ইসরায়লের ওপর হামলাও শুরু করে। ইসরায়েলও লেবানন জুড়ে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা করতে থাকে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একে আকস্মিক আঘাত হিসেবে বর্ণনা করেন, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মধ্যপ্রাচ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যা পাকিস্তানের মধ্যস্থতায় দেওয়া আগের ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, লেবানন একটি ‘আলাদা সংঘাত’ এবং এটি চুক্তির অংশ নয়।

ইরানের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে ইরান চুক্তি থেকে সরে যেতে প্রস্তুত। এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ইরান ও লেবানন— এই দুই ফ্রন্ট আলাদা। তার ভাষায়, লক্ষ্য হলো লেবাননের বাস্তবতা বদলে দেওয়া এবং উত্তরের বাসিন্দাদের জন্য হুমকি দূর করা। তিনি সরাসরি হিজবুল্লাহ নেতা নাইম কাসেমকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হয়ে হামলা চালানোর জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে, নাইম কাসেমের পালাও আসবে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, বৈরুতের দক্ষিণাঞ্চলের বাইরে শহরের অন্যান্য এলাকাতেও হামলা বিস্তৃত করা হতে পারে। তিনি দাবি করেন, হিজবুল্লাহ মিশ্র জনবসতিপূর্ণ এলাকায় অবস্থান নিচ্ছে এবং তাদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই হামলা চালানো হবে।

এ ঘোষণার পর পশ্চিম বৈরুতের তালেত আল-খায়েত এলাকায় নতুন করে একটি ভবন ধ্বংস করা হয়, যা এর আগে এই যুদ্ধে লক্ষ্যবস্তু হয়নি। এতে আতঙ্ক আরও বেড়ে যায়।

ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের এই হামলার বিষয়ে অবগত ছিলেন এবং পুনরায় বলেন, লেবানন চুক্তির অন্তর্ভুক্ত নয়। হিজবুল্লাহর কারণে এটিকে তিনি ‘আলাদা সংঘাত’ হিসেবে দেখছেন।

কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ইসরায়েল সরাসরি অংশ নেয়নি। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ঠিক আগে ট্রাম্প ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সিদ্ধান্তটি জানান।

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ায়ির লাপিড দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বলেন, আমাদের ইতিহাসে এত বড় রাজনৈতিক বিপর্যয় আর হয়নি। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।

এদিকে পাঁচ সপ্তাহের এ যুদ্ধে লেবানন প্রায় ভেঙে পড়ার মুখে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় এক হাজার ৫৩০ জনের বেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন চার হজার ৮১২ জন আহত হয়েছেন। প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অনেকেই এখন খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৮ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে