ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের নেওয়ার অন্যতম বৃহৎ ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
ভিসা ফি শতগুণ বাড়ানোর পর এবার কর্মসূচিটি বাতিলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে জমা করা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অন্যান্য শিল্পখাতে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।
শুক্রবার (১৪ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা কর্মসূচি বাতিলের বিলটি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কংগ্রেসের প্রতিনিধি পরিষদে উত্থাপন করেন মার্কিন প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিন। তিনি কট্টর ডানপন্থি ও অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত।
তার অভিযোগ, ভিসা কর্মসূচি প্রতারণা ও অপব্যবহারে ভরা এবং বহু বছর ধরে মার্কিন কর্মীদের বঞ্চনার মুখে ফেলেছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো মার্কিন নাগরিকদের বাদ দিয়ে বিদেশিদের চাকরি দিয়েছে। বিলটি পাস হলে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশলসহ সব খাতে আমেরিকানদের কর্মসংস্থান অগ্রাধিকার পাবে।
২০০৪ সালে চালু হওয়া এইচ-১বি কর্মসূচির আওতায় প্রতি বছর ৮৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যাপল এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী প্রতিষ্ঠান। সম্প্রতি ট্রাম্প প্রশাসন এই ভিসার ফি ১ হাজার ৫০০ ডলার থেকে একলাফে ১ লাখ ডলারে উন্নীত করে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।
তবে নতুন প্রস্তাবিত বিলে বিদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সীমিত পরিমাণ ছাড় রাখা হয়েছে। বছরে সর্বোচ্চ ১০ হাজার জনকে নেওয়ার সুপারিশ থাকলেও তারা আর মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। বিলটি কংগ্রেসে আলোচনার অপেক্ষায় রয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।
১১ ঘণ্টা আগে
ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।
১১ ঘণ্টা আগে
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
১ দিন আগে