সৌদি আরবের ৪ খনিতে মিলল ২ লাখ ২১ হাজার কেজি সোনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩: ৪৭
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মা’আদেন’ দেশটির চারটি নতুন খনি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজি) সোনা উত্তোলনের ঘোষণা দিয়েছে। অভ্যন্তরীণ খনিজ সম্পদের মজুত বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে শীর্ষ সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, প্রাথমিকভাবে মা’আদেনের বার্ষিক লক্ষ্য ছিল ৯০ লাখ আউন্স সোনা উত্তোলন। তবে চূড়ান্ত হিসাব অনুযায়ী লক্ষ্য কিছুটা কমানো হয়েছে। নতুন উত্তোলিত সোনার মধ্যে সবচেয়ে বেশি এসেছে মানসুরাহ মাসসারাহ খনি থেকে, যেখানে ৩০ লাখ আউন্স সোনা আহরণ করা হয়েছে। এছাড়া উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনি মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং ওয়াদি আল জাও খনি থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন হয়েছে। ওয়াদি আল জাও খনি থেকে এবারই প্রথমবার সোনা উত্তোলন করা হয়েছে।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, ‘এই ফলাফল দেখাচ্ছে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর। চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলন আমাদের সম্ভাবনাকে প্রতিফলিত করছে। এটি ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহ বৃদ্ধিতেও সহায়ক হবে।’

বিশেষজ্ঞরা মনে করছেন, লক্ষ্য ভিত্তিক খনন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে মা’আদেন বিশ্বের শীর্ষ সোনা উৎপাদক প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে সক্ষম হবে। এছাড়া দেশের অভ্যন্তরীণ সোনা চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে এই উত্তোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মা’আদেনের খনি এলাকায় আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং কার্যকরী লগিস্টিক ব্যবস্থার মাধ্যমে উত্তোলন প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে। বিশেষত নতুন খনি ওয়াদি আল জাও থেকে প্রথমবারের উত্তোলন কোম্পানির ভবিষ্যৎ খনি সম্প্রসারণ পরিকল্পনাকে সমর্থন করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

করাচিতে আধা-সামরিক বাহিনীর সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ১০

স্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, প্রথমে একটি বিস্ফোরকবাহী গাড়ি দিয়ে সদর দপ্তরের গেটে আঘাত করা হয়। এতে তীব্র বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কেঁপে ওঠে। এরপরই শুরু হয় বন্দুকযুদ্ধ। একই সময় করাচির ইউনিভার্সিটি রোডের মিটিওরোলজিক্যাল চৌরাঙ্গি এলাকায় আরও একটি বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।

১ দিন আগে

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১ দিন আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

১ দিন আগে

সব ‘তুরুপের তাস’ হাতে, জয় হবে যুক্তরাষ্ট্রেরই: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ

১ দিন আগে