আইআরজিসির দাবি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৫: ৪৫
ইউএসএস আব্রাহাম লিংকন। ফাইল ছবি

পারস্য উপসাগরে উত্তেজনার নতুন পারদ চড়িয়ে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে ইরান দাবি করে, তাদের নিখুঁত নিশানায় রণতরিটি অকার্যকর হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।

তবে তেহরানের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ওয়াশিংটন। পেন্টাগন জানিয়েছে, রণতরিটি অক্ষত রয়েছে এবং তাদের পূর্বনির্ধারিত অভিযান অব্যাহত আছে। দুই পক্ষের এই পরস্পরবিরোধী দাবির মধ্যে উপসাগরীয় অঞ্চলে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরি ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে ‘দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে’ দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত নেই।

এদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, একটি ইরানি জাহাজ আব্রাহাম লিংকনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালিয়েছে বলে জানা গেছে। তবে জাহাজটি আঘাত পেয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। ইরানি জাহাজটির অবস্থা ও তার ক্রুদের পরিণতি অজানা।

এর আগেও আইআরজিসি একই রণতরীতে হামলার দাবি করেছিল। সেবার পেন্টাগন বলেছিল, ‘ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কাছেও পৌঁছায়নি।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

২০৩৮ বিশ্বকাপ ফুটবলও 'আয়োজন করতে চায়' যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

১১ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১৭ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান

১৮ ঘণ্টা আগে