বাংলাদেশি কর্মীদের প্রশংসায় মালয়েশিয়ার শ্রম অধিদপ্তর

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশি কর্মীদের কঠোর পরিশ্রম, দৃঢ় দায়িত্ববোধ, সততা ও কর্মকর্মদক্ষতার প্রশংসা করলেন মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক কামাল বিন পারদি। ১২ নভেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় মানবসম্পদ মন্ত্রণালয়ের শ্রম অধিদফতরের মহাপরিচালক কামাল বিন পারদির সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন দুই কর্মকর্তা।

মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ/চাকরি সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অব্যাহত সহযোগিতার জন্য মহাপরিচালক এবং তার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার শামীম আহসান।

মহাপরিচালক কামাল মালয়েশিয়া ও বাংলাদেশ উভয়ের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম, দৃঢ় দায়িত্ববোধ, সততা ও আনুগত্যের প্রশংসা করেন।

বৈঠকে বোয়েসেলের মাধ্যমে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মী সফল ও সুষ্ঠুভাবে নিয়োগের উদাহরণ টেনে বোয়েসেলের মাধ্যমে কোনো টাকা ছাড়াই নিয়োগ কার্যক্রমের সফলতা ও সুবিধার কথা তুলে ধরেন হাইকমিশনার।

বৈঠকে শ্রম অধিদফতরের উপ-মহাপরিচালক পুয়ান বেটি বিনতে হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, সৈয়দ শরিফুল ইসলাম কাউন্সেলর (শ্রম) ও সুকুমারন সুব্রামানিয়াম (সুকুমারন সুব্রামানিয়াম)।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

১ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে