মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

মালয়েশিয়ার জোহর রাজ্যের গেলাং পাতার শিল্প এলাকায় চারটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় যে তিন বাংলাদেশি দগ্ধ হয়েছিলেন তাদের সবাই মারা গেছেন।

সোমবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার এম কুমারাসন।

তিনি জানান, গত পাঁচ দিন ধরে স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ১২টা ৫০ মিনিটে মারা যান ২১ বছর বয়সী সালাম ওরফে আকাশ নামের ওই বাংলাদেশি। মৃত আকাশ মুন্সীগঞ্জ জেলার রামজানবেগ থানার ৯নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মহিউদ্দিনের ছেলে।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন একজন শুক্রবার সন্ধ্যা ৭টায় অপরজন (শনিবার) ভোররাত ৩টায় অন্যজন মৃত্যুবরণ করেন। তাদের একজনের নাম জব্বার আলী এবং অপরজন আবু তাহের।

১০ অক্টোবর জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। মৃত ৩ জনের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। আর গতকাল রোববার সবশেষ দগ্ধ বাংলাদেশির মৃত্যু হয়। বর্তমানে তিনটি মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মালয়েশিয়া, মৃত্যু, অগ্নিদগ্ধকারখানায় বিস্ফোরণ, মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান জানিয়েছেন, দূতাবাসের পক্ষ থেকে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে।

মরদেহ তিনটি খুব শিগগিরই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে হাইকমিশন।

জাহিদুর রহমান জানান, মৃত শ্রমিকদের কোম্পানি ‘পেন্টাচেম (এম) এসডিএন’ এর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও হাইকমিশন থেকে জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

১ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে