মাদুরোর 'মাথার দাম' ৫ কোটি ডলার— জানাল যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১: ১৮
নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'বিশ্বের অন্যতম বড় মাদক চোরাকারবারি' হিসেবে আখ্যায়িত করেছে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫ কোটি ডলার (পাঁচ কোটি ডলার) করেছে।

বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোর কট্টর সমালোচক। মাদুরো ব্যাপক ভোট কারচুপির অভিযোগে বিতর্কিত এক নির্বাচনের পর জানুয়ারিতে পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে।

মাদুরো ‘সরাসরি মাদক চোরাচালানে জড়িত’ মন্তব্য করে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, পূর্বে ঘোষিত আড়াই কোটি ডলারের পুরস্কারকে দ্বিগুণ করে ৫ কোটি ডলার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'বিশ্বের অন্যতম বড় মাদক চোরাকারবারি' হিসেবে আখ্যায়িত করেছে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫ কোটি ডলার (পাঁচ কোটি ডলার) করেছে।

বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোর কট্টর সমালোচক। মাদুরো ব্যাপক ভোট কারচুপির অভিযোগে বিতর্কিত এক নির্বাচনের পর জানুয়ারিতে পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে।

মাদুরো ‘সরাসরি মাদক চোরাচালানে জড়িত’ মন্তব্য করে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, পূর্বে ঘোষিত আড়াই কোটি ডলারের পুরস্কারকে দ্বিগুণ করে ৫ কোটি ডলার করা হয়েছে।

বন্ডির অভিযোগের বিষয়ে ভেনেজুয়েলা সরকার প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না জানালেও মাদুরো সবসময়ই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে যুক্তরাষ্ট্র সরকার মাদুরো এবং তার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, দুর্নীতি ও মাদক চোরাচালানের অভিযোগ তোলে।

তখন মার্কিন বিচার বিভাগ দাবি করেছিল, মাদুরো কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে ‘ডুবাতে’ কোকেনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছিলেন।

বন্ডি বৃহস্পতিবার এক্স ভিডিও পোস্টে বলেন, ভেনেজুয়েলার অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়া (ট্রাম্প প্রশাসনের চোখে সন্ত্রাসী সংগঠন), মেক্সিকোভিত্তিক অপরাধী চক্র সিনালোয়া কার্টেলের সঙ্গে সমন্বয় করে চলেন মাদুরো।

বন্ডি দাবি করেন, মাদুরো ও সহযোগীদের সম্পৃক্ততা আছে- এমন ৩০ টন কোকেন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ), যার মধ্যে ৭ টনের সঙ্গে মাদুরোর সরাসরি সম্পৃক্ততা আছে।

মাদুরো এর আগে মাদকের কারবার নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছিলেন।

বিবিসি লিখেছে, বন্ডির মন্তব্য যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা সরকারের দীর্ঘদিনের উত্তেজনারই ধারবাহিকতা। তবে দ্বিগুণ ঘোষিত এ পুরস্কার কীভাবে কাজে দেবে তার ইঙ্গিত দেননি অ্যাটর্নি জেনারেল।

২০১৩ সালে উগো চাবেসের মৃত্যুর পর ইউনাইটেড সোশালিস্ট পার্টির নেতা হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব নেন মাদুরো। তার বিরুদ্ধে সহিংসভাবে বিরোধী দল ও ভিন্নমত দমনের অভিযোগ উঠেছে একাধিকবার।

গত বছরের বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভের মুখেও মাদুরো ক্ষমতা ধরে রেখেছেন।

ভেনেজুয়েলার সাবেক সামরিক গোয়েন্দা প্রধান উগো কারবাহান মাদ্রিদে গ্রেপ্তার হওয়ার পর গত জুনে তাকে যুক্তরাষ্ট্রের আদালতে একাধিক মাদক মামলায় দোষী সাব্যস্ত করা হয়।

‘ভয়ংকর’ গোয়েন্দাপ্রধান হিসেবে পরিচিত কারবাহান ‘এল পলো’ বা ‘দ্য চিকেন’ নামেও কুখ্যাত ছিলেন। তবে বিরোধী প্রার্থীকে সমর্থন দিয়ে মাদুরোকে উৎখাতের জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানোর পর তিনি দেশ ছাড়েন।

বিবিসি লিখেছে, কারবাহান শুরুতে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ অস্বীকার করলেও পরে দোষ স্বীকার করেন। ধারণা করা হচ্ছে তিনি হয়ত কম শাস্তির বিনিময়ে মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।

এ বছরের শুরুতে মাদুরো ফের ক্ষমতায় বসার পর তার সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১৫ ঘণ্টা আগে

ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ

খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।

১৫ ঘণ্টা আগে

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পালটাপালটি দাবি ইরান-যুক্তরাষ্ট্রের

এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরও বাড়ি ইসরায়েলি সেনাদের দখলে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও

১৯ ঘণ্টা আগে