লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ, গ্রেপ্তার ৪২৫

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থী একটি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় ৪২৫ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার 'ডিফেন্ড আওয়ার জুরিস' নামের একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। তারা জানিয়েছে, পার্লামেন্ট স্কয়ারে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। সংগঠনটির অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, ডিফেন্ড আওয়ার জুরিস এক্সে ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে মাটিতে ফেলে দেয়। এছাড়া ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড ধরায় অন্যদের গণহারে গ্রেপ্তার করা হয়।

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে। একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর তার মুখ বেয়ে রক্ত ঝরতে দেখা যায়।

সংস্থাটি আরও জানিয়েছে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাকবিতণ্ডা হয় এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল ছোড়া হয়। এক পর্যায়ে ভিড়ের চাপে কয়েকজন বিক্ষোভকারী মাটিতে পড়ে যান।

লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, ৪২৫ জনেরও বেশি মানুষকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের প্রতি সমর্থনে অভিযোগ রয়েছে।

লন্ডন মহানগর পুলিশ এক্সে জানিয়েছে, পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত ডিফেন্ড আওয়ার জুরিসের বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় আমাদের কর্মকর্তারা অস্বাভাবিক মাত্রার নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ এবং ইট–পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি তাদের গালিগালাজও করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।

৬ ঘণ্টা আগে

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও

৬ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।

৬ ঘণ্টা আগে

বিমান হামলার পালটা জবাব: পাকিস্তানে আফগান বাহিনীর ড্রোন হামলা

আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।

৭ ঘণ্টা আগে