ডেস্ক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এ বছরও অংশ নিতে পারছেন না বাংলাদেশের প্রকাশকরা। টানা দ্বিতীয়বারের মতো এই বইমেলায় বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন থাকছে না বলে নিশ্চিত করেছে আয়োজকরা।
এর আগে প্রতিবছর কলকাতা বইমেলায় বাংলাদেশের অনেক প্রকাশক অংশ নিতেন। মেলায় বাংলাদেশি লেখকদের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো, বিক্রিও হতো উল্লেখযোগ্য পরিমাণে।
তবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর গত বছর থেকেই কলকাতা বইমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না, চলতি বছরেও সেই অবস্থার পরিবর্তন হচ্ছে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি বিবিসি বাংলাকে বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে এ বছর মেলায় অংশ নেওয়ার আগ্রহ জানানো হয়েছিল। তবে আমরাই তাদের অংশগ্রহণের অনুমতি দিচ্ছি না।’
কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলোও বিষয়টি নিশ্চিত করেছে যে, এবারের বইমেলায় অংশ নিতে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছিল।
এ বিষয়ে ত্রিদিব চ্যাটার্জি বলেন, ‘বর্তমান ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। সেই সবুজ সংকেত না আসায় বাংলাদেশ মেলায় থাকছে না। তবে কোনো ভারতীয় স্টলে কেউ যদি বাংলাদেশের বই রাখেন, তাতে আমাদের আপত্তি নেই।’
এদিকে নিয়মিত অংশগ্রহণকারী আরেক দেশ যুক্তরাষ্ট্রও এ বছর কলকাতা বইমেলায় থাকছে না। বাজেট বরাদ্দ না পাওয়াকেই এর কারণ হিসেবে উল্লেখ করেছেন আয়োজকরা।
আর্জেন্টিনাকে এবারের বইমেলার থিম দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার প্রথমবারের মতো বইমেলায় অংশ নিচ্ছে ইউক্রেন। এ ছাড়া দীর্ঘ ১৫ বছর পর আবারও চীনের প্যাভিলিয়ন দেখা যাবে মেলায়।
মোট ২১টি দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের এক হাজারের বেশি প্রকাশক এবারের বইমেলায় স্টল দিচ্ছেন। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সল্টলেকের স্থায়ী ‘বইমেলা প্রাঙ্গণ’-এ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার উদ্বোধন করবেন।
উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক বইমেলা বিশ্বের বৃহত্তম অ-বাণিজ্যিক বইমেলা হিসেবে পরিচিত। জনসমাগমের দিক থেকেও এটি বিশ্বে শীর্ষস্থানীয় বইমেলাগুলোর একটি।

এই দ্বীপটি উপকূল থেকে কিছুটা দূরে এমন এক গভীর জলসীমায় অবস্থিত, যেখানে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) নামক বিশাল তেলের ট্যাঙ্কারগুলো সহজেই ভিড়তে পারে।
৪ ঘণ্টা আগে
ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্র এমন সব স্থাপনায় হামলা চালাবে, যেগুলো এখনো ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়নি।
৫ ঘণ্টা আগে
কর্মকর্তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করা। এরপর বর্তমান সংঘাত কমিয়ে আনা ও কূটনৈতিকভাবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা অবাধ অবাধ বাণিজ্যের সুযোগ দেয়।
৫ ঘণ্টা আগে
শনিবার দ্য ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে দুজন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইরানের খার্গ দ্বীপে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এ দ্বীপ থেকেই ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি প্রক্রিয়াজাত হয়। একই সঙ্গে হরমুজ প্রণালির নিকটবর্তী উপকূলীয় এলাকাগুলোকেও সম্ভাব্
৫ ঘণ্টা আগে