ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ১৩

ডেস্ক, রাজনীতি ডটকম

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশে বন্যায় অন্তত ১৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। রোববার বিস্তীর্ণ এই দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার (২৫ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার বন্যা কবলিত উত্তর মালুকু প্রদেশে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, শনিবার থেকে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় টারনেট শহরের ১০টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, আমরা জনগণকে সতর্ক থাকার এবং পরবর্তী সম্ভাব্য বন্যার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের আহ্বান জানাচ্ছি।

ক্ষতিগ্রস্থদের সরিয়ে নিতে সহায়তার জন্য একটি দল মোতায়েন করেছে বলে জানিয়েছে বিএনপিবি। এছাড়া বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছে দেশটির তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা বাসারনাস।

এর আগে গত মে মাসে, ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে আকস্মিক বন্যা এবং ভূমিধসে ৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

১৪ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১৫ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

১৫ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১৬ ঘণ্টা আগে