ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানে আইসিসি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর দিনেই বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ বলছে, পোলি টিকাদান কর্মসূচিতে পাহারা দেওয়ার সময় ওই বন্দুকধারী হামলা চালায়। বিভিন্ন রোগের টিকা তৈরিতে শূকরের মাংস বা অ্যালকোহল ব্যবহৃত হয় বলে প্রচারণা রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন মহলে।
বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনাটি এমন একটি দিনে ঘটল যেদিন পাকিস্তানে ২৯ বছর পর আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হয়েছে। নিরাপত্তার শঙ্কায় এতদিন দেশটিতে দ্বিপাক্ষিক কিছু সিরিজ ছাড়া বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আয়োজিত হয়নি। এমনকি এবারও এই টুর্নামেন্টে ভারত কোনো ম্যাচ খেলছে না পাকিস্তানে। তাদের ম্যাচগুলো আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালাকান্দ বিভাগের বাজাউর জেলায় হামলার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের একটি প্রত্যন্ত অঞ্চলে। সেখানে পোলিও টিকা দেওয়ার সময় ওই পুলিশ পাহারা দিচ্ছিল।
বাজাউর জেলার পুলিশ কর্মকর্তা নিয়াজ মুহাম্মদ বলেন, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে টিকাকেন্দ্রে গুলি চালায়। তখনই এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। তবে টিকাদান দলের কারও কোনো ক্ষতি হয়নি।
পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও বা অন্যান্য রোগের টিকাদান কর্মসূচিতে হামলার ঘটনা নতুন নয়। গত ৩ ফেব্রুয়ারিও খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই জমরুদ শহরে এমনই এক হামলায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছিলেন।
পোলিওসহ বিভিন্ন টিকা তৈরিতে শূকরের মাংস ও অ্যালকোহলসহ মুসলিমদের জন্য হারাম বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়— দুই দেশের সশস্ত্র অনেক গোষ্ঠীই এমন মতবাদে বিশ্বাসী, যদিও এর কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। হামলা ও হুমকির কারণে এমনকি এ বছরও বাজাউর জেলায় পোলিও টিকাদান কর্মসূ শুরু করতে দেরি হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক। তবে আজ হামলা হলেও হামলার শিকার কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে টিকাদান অব্যাহত ছিল।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে ম্যাচ রাখা হয়েছে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এসব ভেন্যুতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। করাচিতে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে নিউজিল্যান্ড শুভ সূচনা করেছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও ওই দিন সূর্যগ্রহণ দেখা যায়।
১৭ ঘণ্টা আগে
দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১৭ ঘণ্টা আগে
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ
১ দিন আগে
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।
১ দিন আগে