বিবিসি বাংলা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাটালি বেকার এবং ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে পৃথক বৈঠক করেছেন।
ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে মার্কিন দূতাবাসে নাটালি বেকারের সাথে সাক্ষাতকালে মহসিন নকভি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন দ্বিতীয় দফার আলোচনার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মহসিন নকভি বলেছেন, পাকিস্তান তাদের সকল বিশেষ অতিথিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
মোহসিন নকভি বলেন, এই দ্বিতীয় দফার আলোচনার সাফল্যের জন্য প্রার্থনা করছে ইসলামাবাদ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা নিরসনে পাকিস্তানের আন্তরিক ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে দেখা করে ইসলামাবাদ আলোচনার দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
ইরান এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও মি. নকভি জানিয়েছেন, সব আয়োজন চূড়ান্ত এবং প্রতিনিধিদলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বৈঠকে তিনি তার সাম্প্রতিক ইরান সফর সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো জরুরি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোগাদাম উত্তেজনা নিরসনে পাকিস্তানের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন।
এই বৈঠকে ইসলামাবাদের চিফ কমিশনার, আইজিপি এবং ডেপুটি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
১৪ ঘণ্টা আগে
চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও
১ দিন আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
১ দিন আগে
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।
১ দিন আগে