ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে রিচফিল্ড শহরের কাছে 'থ্রি ক্রিকস রিজার্ভার' এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেটি 'উইডমাউথ-২' নামক দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তে আগুন নেভানোর কাজ করছিল।
দুর্ঘটনাকবলিত সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের চুক্তির আওতায় ‘হেলিকপ্টার ট্র্যান্সপোর্ট সার্ভিসেস’ পরিচালনা করছিল।
শনিবার (৮ আগস্ট) ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) দুই ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। দুর্গম পাহাড়ি এলাকা ও আগুনের কারণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান ও হেলিকপ্টার ব্যবহার করব।”
উটাহর গভর্নর স্পেন্সার কক্স দাবানল নিয়ন্ত্রণের কাজকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করে নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের জন্য সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফরেস্টে বজ্রপাত থেকে 'উইডমাউথ-২' দাবানলটির সূত্রপাত হয়। এতে প্রায় ১ লাখ ১১ হাজার একরেরও বেশি (প্রায় ৪৫ হাজার হেক্টর) এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র বাতাস ও গাছের চূড়ায় আগুন ছড়িয়ে পড়ায় এখন পর্যন্ত মাত্র ২৪ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
চলতি গ্রীষ্মে উটাহতে দাবানল মোকাবিলায় এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে জুনে নোলস ওগোর দাবানলে চারজন দমকলকর্মী প্রাণ হারিয়েছিলেন।

পেজেশকিয়ান বলেন, সীমিত কিছু আর্থিক ও বাণিজ্যিক ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা উদীয়মান অর্থনীতিগুলোকে রাজনৈতিক অভিঘাতের কাছে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ব্রিকসকে তাই এখন শুধু উদীয়মান অর্থনীতিগুলোর সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে থাকলে চলবে না, বরং আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত বৈশ্বিক অর্
১৩ ঘণ্টা আগে
তবে ট্রাম্পের এই আশাবাদী পূর্বাভাসের সঙ্গে মিলছে না তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অভ্যন্তরীণ মূল্যায়ন। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা— মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপ সহ্য করে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে ইরান।
১৩ ঘণ্টা আগে
ইরানের হেনগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
২১ ঘণ্টা আগে
শুক্রবার ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, তারা কৌশলগত উপকূলীয় শহর মোকায় হুথি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এর এক দিন আগে হুথিরা লোহিত সাগরের পুরো উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল।
১ দিন আগে