যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরানের স্পিকার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০০: ৩৮
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগে টুইটার) এক পোস্টে তিনি লেখেন, ‘আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা হচ্ছে।’

ইরান ‘আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি’ দাবি করে বলে দ্বিতীয় একটি পোস্টে জানান গালিবাফ। ওই পোস্টে তিনি আরও লেখেন, এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তারা ‘দৃঢ়ভাবে তাদের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে রয়েছেন’।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা প্রসঙ্গে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একই দাবি করে। স্পিকার গালিবাফের পোস্টের আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালি এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

বাঘাইয়ের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, “যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে। তবে এর জবাবে ইরান ‘তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো হামলার ভয়াবহ পরিণতি’ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় আজ সোমবার দাবি করেন, ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। ইরানই প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টের পর সাংবাদিকেরও একই কথা বলেন।

ফ্লোরিডার একটি বিমানবন্দরে আজ ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে। এই আলোচনা সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে জানিয়ে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে ‘বেশ জোরালো’ আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি বলব, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরান একটি চুক্তি করতে ‘খুব আগ্রহী’। তিনি বলেন, ‘আমরাও একটি চুক্তি করতে চাই। আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে।’ ট্রাম্প জানান, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন।

ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ঠিক কার সঙ্গে কথা হচ্ছে, তা উল্লেখ না করলেও ট্রাম্প জানান, এই আলোচনায় ইরানের একজন ‘শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা’ অন্তর্ভুক্ত ছিলেন। তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেনি।

মোজতবা খামেনি বেঁচে আছেন কি না, সে সম্পর্কেও ট্রাম্প নিশ্চিত নন জানিয়ে বলেন, তিনি মোজতবা খামেনির মৃত্যু কামনা করেন না। তবে ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ইরানের সঙ্গে ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনার দাবি করে আপাতত আগামী পাঁচ দিন দেশটির বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অর্থহীন যুদ্ধে বিপুল ব্যয়, ট্রাম্পের কঠোর সমালোচনা মার্কিন সিনেটরের

সোমবার এক বার্তায় ডেমোক্র্যাট এই নেতা সাফ জানিয়ে দেন, এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো যুদ্ধ শেষ করা। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে, রিপাবলিকানরা যদি এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ট্রাম্পের এই যুদ্ধের দায়ভার তাদেরই বহন করতে হবে।

৬ ঘণ্টা আগে

ইরানের ওপর অস্ট্রেলিয়ার নতুন নিষেধাজ্ঞা

এবারের নিষেধাজ্ঞায় ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে তেহরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করে বলে অভিযোগ রয়েছে। মূলত ইরানকে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও সন্ত্রাসী মিত্রগোষ্ঠীর অর্থায়ন থেকে বিচ্ছিন্ন করতেই যুক্তরাষ্ট্র

৬ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘মারাত্মক সংকটাপন্ন অবস্থায়’ আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে রোববার ইরান যে পাল্টা প্রস্তাব পাঠিয়েছে, সেখানে যুদ্ধ বন্ধ এবং মার্কিন নৌ অবরোধ তুলে নিয়ে হরমুজ প্রণালীকে পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

৬ ঘণ্টা আগে

ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে দুই বাংলাদেশি নিহত

ইসরায়েলি হামলার জবাবে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে। তারা আজও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে।

৭ ঘণ্টা আগে