জরুরি বৈঠকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। বিশেষ এ বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত আইএইএ সদর দপ্তরে বৈঠকটি শুরু হয়েছে। রাশিয়া ও ভেনিজুয়েলার অনুরোধে সংস্থাটির পরিচালনা পর্ষদের এই বৈঠক হচ্ছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, ইরানের ইসফাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা এবং নাতাঞ্জের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে।

এই হামলায় দুজন পরমাণু বিজ্ঞানীসহ ছয়জন বিজ্ঞানী নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ইরানের সামরিক ও প্রতিরক্ষা বিভাগের শীর্ষ বেশ কয়েকজন নেতা। সব মিলিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ২২৪ জন নিহতের তথ্য জানিয়েছে ইরান।

এ হামলার জবাবে ইরানও পালটা হামলা চালিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে। সবশেষ তথ্য বলছে, এসব হামলায় ইসরায়েলে এরই মধ্যে ২০ জনের বেশি নিহত হয়েছেন।

ইরানের ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক উপপরিচালক জেনারেল ফর সেফগার্ডস অলি হেইনোনেন বলেছেন, ইসরায়েলের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থান ঠিক কোথায়, তা তারা পুরোপুরি জানেন না। ইসরায়েল সম্ভবত তেহরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে বলেও মনে করছেন তিনি।

ইসরায়েল ইরানের নাতাঞ্জে প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

নাতাঞ্জের স্থাপনাটি পুনরুদ্ধারে অন্তত কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে মনে করছেন হেইনোনেন। তিনি বলেন, ফোর্দোর পারমাণবিক স্থাপনারও একই অবস্থা। ইসরায়েলের বোমা হামলার পর এটি খুবই খারাপ অবস্থায় আছে।

কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে— ইরান তাদের ৪০০ কিলোগ্রামের বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় সংরক্ষণ করছে?

হেইনোনেন বলেন, যদি তাদের কোনো গোপন আস্তানা থাকে, যা খুব বড় হতে হবে, এমনটা না... এবং তারা গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে যেখানে আইএইএ-এর নজরদারি নেই, তাহলে আমাদের বড় সমস্যা হয়ে যাবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গালিবাফ-আরাগচিকে হত্যার ‘ষড়যন্ত্র’ ইসরায়েলের, সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।

৬ ঘণ্টা আগে

৪ মাস পর দাফন আলি খামেনির, ইরান বলছে যুদ্ধের কারণে দেরি

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।

৬ ঘণ্টা আগে

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৭ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৯ ঘণ্টা আগে