নাইজারের বিমানবন্দরে অস্ত্রধারীদের হামলা, ১১ সেনাসহ নিহত ৩৫

ডেস্ক, রাজনীতি ডটকম
আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘জামাত নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন’ (জেএনআইএম) হামলার দায় স্বীকার করে বার্তা পাঠিয়েছে। ছবি: রয়টার্স

নাইজারের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্রধারীদের হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানী নিয়ামেতে দেশটির সবচেয়ে বড় এই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। বিমানবন্দরটি সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়।

বিবিসির তথ্য অনুযায়ী, পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় হামলার শিকার হলো। আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন’ (জেএনআইএম) হামলার দায় স্বীকার করেছে বলে বার্তা দিয়েছে। তবে সরকার এখনো সেই দাবির সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

স্থানীয়দের বরাতে বিবিসি জানায়, ভোরে ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই বিমানবন্দর এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ও একের পর এক গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে।

হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় আরও চার হামলাকারী আহত হয় এবং সন্দেহভাজন ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে রকেটচালিত গ্রেনেড, স্বয়ংক্রিয় রাইফেল, গ্রেনেড, বিস্ফোরক এবং হাজার হাজার গুলি।

নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অভিযানে অংশ নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

গত কয়েক সপ্তাহে সন্ত্রাসী হামলার ঝুঁকি বিবেচনায় বিমানবন্দর সংলগ্ন কয়েকটি এলাকা ভেঙে ফেলা হয়েছিল। এছাড়া সীমানা প্রাচীর সম্প্রসারণ ও তিন শতাধিকের বেশি সিসি ক্যামেরা স্থাপন করা হলেও হামলা ঠেকানো যায়নি।

দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরটি নাইজারের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। এটি বেসামরিক বিমান চলাচলের প্রধান কেন্দ্র হওয়ার পাশাপাশি একটি বড় সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। এটি নাইজার, মালি ও বুরকিনা ফাসোর সামরিক জান্তা সমর্থিত জোট ‘সাহেল রাষ্ট্রসমূহের জোট’-এর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত।

এর আগে জানুয়ারিতে এই বিমানবন্দরে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছিল। আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রতিরক্ষা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন।

রাজনীতি/ আরআইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অর্ধেকেরও বেশি বাংলাদেশি

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও স্থানীয় একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে

৫ ঘণ্টা আগে

শ্রীলঙ্কায় ২ কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩— বন্দির চাপে বাড়ছে সংকট

১৩ ঘণ্টা আগে

মার্কিন মানবাধিকার সংস্থা এইচআরএফকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা রাশিয়ার

২০১৫ সালে ‘অবাঞ্ছিত সংগঠন’ আইন কার্যকর হওয়ার পর থেকে রাশিয়া শত শত বিদেশি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। এই তালিকায় রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও।

১৩ ঘণ্টা আগে

রাজনৈতিক আশ্রয় ইস্যুর সমাধান, কূটনৈতিক সম্পর্কে ফিরল মেক্সিকো-পেরু

সম্পর্ক পুনঃস্থাপনের পেছনে পেরুর নতুন ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির ভূমিকা গুরুত্বপূর্ণ। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার আগেই তিনি মেক্সিকোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

১৪ ঘণ্টা আগে