হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলের

ডেস্ক, রাজনীতি ডটকম
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গত বুধবার (১৬ অক্টোবর) দক্ষিণ গাজায় এক অভিযান চালিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন। ওই তিনজনের লাশের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। জেরুজালেম থেকে সিনহুয়া জানায়, বিশ্বের কয়েক ডজন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাৎজের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, '৭ অক্টোবরের গণহত্যা ও নৃশংসতার হোতা গণঘাতক ইয়াহিয়া সিনওয়ার আজ আইডিএফ সৈন্যদের হাতে নিহত হয়েছে।'

এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। হামাসের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে সাধারণত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট আল-মাজদে তথ্য প্রকাশ করা হয়। সিনওয়ারের বিষয়ে জানতে ইসরায়েলি সংবাদমাধ্যম নয়; বরং হামাসের কাছ থেকে তথ্য আসা পর্যন্ত ফিলিস্তিনিদের অপেক্ষা করতে বলছে এই ওয়েবসাইট।

ইরানের রাজধানী তেহরানে গত জুলাইয়ে ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। এরপর সিনওয়ারকে হামাসের প্রধান করা হয়। তিনি দীর্ঘদিন ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন। ২০১১ সালে বন্দী বিনিময়ের আওতায় তিনি মুক্তি পান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পর্যটকদের জন্য সৌদির ‘প্যাকেজ ভিসা’, এক আবেদনেই ভিসা-টিকিট-হোটেল

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।

১৭ ঘণ্টা আগে

আঙ্কারায় শুরু ন্যাটো সম্মেলন: কারা অংশ নিচ্ছেন, কী থাকছে আলোচনায়?

দুই দিনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ আরও জোরদার করেছেন। ট্রাম্পের এ চাপের প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণার প্রস্তুতি নিয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইউরোপ জুড়ে এবার দাবানলের তাণ্ডব, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষ

আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস এবং আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

২০ ঘণ্টা আগে

কোমে আলি খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।

১ দিন আগে