ডেস্ক, রাজনীতি ডটকম

নেপালের কাঠমান্ডুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্যুরোর সিনিয়র ব্যুরো কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রাতঃরাশ বৈঠক করেছেন। এরিক মেয়ার একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানসহ দক্ষিণ ও মধ্যএশিয়ার বিস্তৃত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি কার্যক্রম তদারকি করেন।
গত ১৭ আগস্ট এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বুধবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ এক প্রতিবেদনে জানায়।
জারা ১৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৭১) একটি ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডু যান।
বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রের উদ্ধৃতি দিয়ে নর্থইস্ট নিউজ জানায়, এই সফর ছিল ‘মূলত গোপনীয়’ এবং তা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রত্যক্ষ উদ্যোগে।
নর্থইস্ট নিউজের প্রতিবেদন অনুসারে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে সকালে নাস্তা করেন। এই বৈঠক দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। যার পর আরও একটি বৈঠক হয় বলে ধারণা করা হচ্ছে। যদিও তাদের আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
জারার সঙ্গে একই ফ্লাইটে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তারা হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ান'স মিট-২০২৫ (The hindu Kush Himalaya parliamentarian's Meet 2025) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি ও সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় অংশ নেন।
নর্থইস্ট নিউজ জানায়, এই বৈঠক বাংলাদেশে পরবর্তী নির্বাচন নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা এবং বিতর্কের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আসছে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা দেওয়ার মতো প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্ব বহন করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের কয়েকজন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে নর্থইস্ট নিউজ জানায়, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণে, মেয়ার এই বৈঠকে হয়তো ‘বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান পরিবর্তনের কারণ’ ব্যাখ্যা করেছেন।”

বৃহস্পতিবার (২ এপ্রিল) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাম বন্ডিকে বরখাস্তের কথা জানান। বন্ডির স্থলাভিষিক্ত হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। তিনি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন। এ বিষয়ে মার্কিন বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
১৩ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঠিক আগের দিনই (বুধবার, ১ এপ্রিল) আইআরজিসি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল। এ ক্ষেত্রে সম্ভাব্য ‘টার্গেট’ হিসেবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মাইক্রোসফট, গুগল, অ্যাপলের মতো টেক জায়ান্টদের নাম উল্লেখ করে।
১৪ ঘণ্টা আগে
ইরানের স্পিকার বাঘের গালিবাফ বলেন, একটি ‘শক্তিশালী জাতীয় প্রচার’ লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। আগেও আমরা তা করেছি, আবারও করতে প্রস্তুত। আমাদের ঘরে এলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।’
১৭ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ‘সব ধরনের কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ’ পর্যালোচনা করবে। বৈঠকে সভাপতিত্ব করছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।
১৭ ঘণ্টা আগে