ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দুই সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ৪ হাজার ১১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।

ভেনেজুয়েলার পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেস টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। এতে রাজধানী কারাকাসসহ উপকূলীয় অঞ্চল ও আশপাশের শহরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ভেনেজুয়েলায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধারকারী দল আনুষ্ঠানিকভাবে তল্লাশি কার্যক্রম শেষ করলেও নিখোঁজ স্বজনদের খোঁজে ধ্বংসস্তূপে এখনও ঘুরে বেড়াচ্ছেন অনেক মানুষ। মরদেহ উদ্ধার করে প্রিয়জনদের শেষ বিদায় দিতে চান তারা।

এর মধ্যেই শুক্রবার রাজধানী কারাকাসে ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার সরকারি সেবাব্যবস্থা আগে থেকেই দুর্বল অবস্থায় ছিল। এর মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চালানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

দেশটি এরই মধ্যে জাতিসংঘের কাছে প্রায় ৩০ কোটি ডলারের জরুরি সহায়তা চেয়েছে। এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় ১৩ লাখ মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের বিভিন্ন এলাকায় খোলা জায়গায় ভ্রাম্যমাণ রান্নাঘর, অস্থায়ী ক্লিনিক ও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।

জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ঘরবাড়ি ও অবকাঠামোর সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ বিলিয়ন ডলার। ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিদেশে আটকে থাকা ভেনেজুয়েলার সম্পদ ছাড় করার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রায় ৩০ টন সোনা মুক্ত করতে রাজা তৃতীয় চার্লসের কাছে অনুরোধ জানানো হয়েছে।

সরকার নিজেদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পক্ষে অবস্থান নিলেও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। অনেকের অভিযোগ, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি সাড়া ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে
Advertisement