গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫০, অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলের হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষ, শিশু ও নারীসহ বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। অনাহার ও অপুষ্টিজনিত কারণেও আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন।

গত বছরের অক্টোবর থেকে গাজায় চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত ৬২ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে অপুষ্টি ও অনাহারের শিকার হয়ে মারা গেছেন ২৭১ জন, যার মধ্যে ১১২ জনই শিশু।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আবারও রক্তে ভেসেছে পুরো অঞ্চল। শুক্রবার (২২ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু জানায়, সর্বশেষ অভিযানে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন খাদ্যসাহায্য নিতে আসা সাধারণ মানুষ। একই দিনে অনাহার ও পুষ্টিহীনতায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।

দক্ষিণ গাজার খান ইউনিসে এক পরিবারের পাঁচ সদস্য ড্রোন হামলায় প্রাণ হারান। মধ্য গাজার সালাহউদ্দিন সড়কে খাদ্য বিতরণকেন্দ্রের কাছে অপেক্ষমাণ মানুষদের ওপর গোলাবর্ষণে নিহত হন পাঁচজন। নেজারিম করিডোরের কাছে সাহায্যের জন্য অপেক্ষা করা এক ব্যক্তিও হামলায় নিহত হন।

গাজার আল-তুফাহ এলাকার আল-জারকায় ড্রোন হামলায় দুইজনের মৃত্যু ও কয়েকজন আহত হন। একই দিনে সাবরা এলাকায় ড্রোন আঘাতে চারজন প্রাণ হারান। ওই এলাকার আরেকটি বাড়িতে হামলা চালালে শিশুসহ আটজনের মৃত্যু হয়।

শহরের উত্তর-পশ্চিমে আল-শান্তি এলাকায় এক পরিবারের বাড়িতে আঘাত হানলে মারা যান আরও চারজন। জাবালিয়ায় ড্রোন হামলায় নিহত হন চারজন। সাবরা এলাকার আল-ইস্তিজাবা মসজিদের পাশে বিমান হামলায় আরও তিনজনের মৃত্যু হয়। জাবালিয়ার আল-নাজলা এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুজন নিহত হন।

শেখ রাদওয়ান এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় একজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন। একই অঞ্চলের বারাকা শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাবুতে গোলাবর্ষণে এক শিশু নিহত হয় এবং তার মা গুরুতর আহত হন।

রাফাহ শহরে খাদ্যের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়ের ওপর বোমা বর্ষণ করলে নিহত হন আরও তিনজন। খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসকরা জানান, এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। ওয়াদি গাজা এলাকায় সাহায্যের অপেক্ষায় থাকা লোকজনের ওপর হামলায় প্রাণ হারান সাতজন, আহত হন অন্তত ১৮ জন। এ ছাড়া গাজার সাবরা ও জাইতুন এলাকায় অব্যাহত গোলাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানান, গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতায় আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু।

অক্টোবর ২০২৩ থেকে চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজার ১০০ জন ছাড়িয়েছে। হামলায় বিপর্যস্ত এ ভূখণ্ডে এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

বৃহস্পতিবার (২ এপ্রিল) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাম বন্ডিকে বরখাস্তের কথা জানান। বন্ডির স্থলাভিষিক্ত হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। তিনি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন। এ বিষয়ে মার্কিন বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

১৩ ঘণ্টা আগে

ইরানি হামলায় বাহরাইনে অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ক্ষতিগ্রস্ত

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ঠিক আগের দিনই (বুধবার, ১ এপ্রিল) আইআরজিসি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল। এ ক্ষেত্রে সম্ভাব্য ‘টার্গেট’ হিসেবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মাইক্রোসফট, গুগল, অ্যাপলের মতো টেক জায়ান্টদের নাম উল্লেখ করে।

১৪ ঘণ্টা আগে

যুদ্ধ করতে নাম লিখিয়েছেন ৭০ লাখ স্বেচ্ছাসেবী: ইরানের স্পিকার

ইরানের স্পিকার বাঘের গালিবাফ বলেন, একটি ‘শক্তিশালী জাতীয় প্রচার’ লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। আগেও আমরা তা করেছি, আবারও করতে প্রস্তুত। আমাদের ঘরে এলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।’

১৭ ঘণ্টা আগে

হরমুজ ঘিরে অচলাবস্থা নিরসনে ৪০ দেশের জোট, নেতৃত্বে যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ‘সব ধরনের কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ’ পর্যালোচনা করবে। বৈঠকে সভাপতিত্ব করছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

১৭ ঘণ্টা আগে