ইসরায়েল সংসদের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত নরেন্দ্র মোদি

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলের সংসদে ‘দ্য মেডেল অব দ্য নেসেট’ পরিয়ে দেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক পেজ

দুই দিনের সফরে ইসরায়েলে গিয়ে ‘দ্য মেডেল অব দ্য নেসেট’ শীর্ষক দেশটির জাতীয় সংসদের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্কে জোরদারের নেপথ্যে অবদান রাখার কারণেই তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সম্মাননা গ্রহণের একটি ছবি পোস্ট করা হয়েছে।

ওই পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আমি নেসেটের পদক গ্রহণ করতে পেরে গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমি বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে এটি গ্রহণ করছি।’

ভারতীয় প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘কোনো ব্যক্তির জন্য নয়, এ সম্মাননা ভারত ও ইসরায়েলের মধ্যে স্থায়ী বন্ধুত্বের স্বীকৃতি। এটি আমাদের দুই জাতিকে পরিচালিত করে— এমন অভিন্ন মূল্যবোধের প্রতিফলন।’

ইসরায়েলের জাতীয় সংসদের নাম নেসেট। ইসরায়েল ও ইহুদিদের প্রতি উল্লেখযোগ্য অবদানের জন্য এই সংসদের পক্ষ থেকে সর্বোচ্চ যে সম্মাননা দেওয়া হয়, সেটিই ‘দ্য মেডেল অব দ্য নেসেট’।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলি সংসদ নেসেটের স্পিকার এই মেডেলটি প্রাপকের হাতে তুলে দেন। মেডেলে ইসরায়েলের প্রতীক, নেসেট ভবন ও অধিবেশনরত নেসেটের ছবি থাকে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ঘিরে ক্ষুব্ধ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবারের আলোচনা নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর দলের একজন সদস্য ফরাসি মিডিয়াকে জানিয়েছেন, "তাকে (ব্যারো) তলব করার কারণগুলো পুনরায় জানানো হয়েছে, ফ্রান্স তৃতীয় কোনও দেশের কর্তৃপক্ষের কাছ থেকে তার জাতীয় এবং জনসাধারণের বিষয়ে কোনও ধরনের হস্তক্ষেপ মেনে নিতে পারে না।"

২ দিন আগে

মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন

বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তিন শতাধিক মার্কিন যুদ্ধবিমান ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

২ দিন আগে

চাঁদের বুকে ইলন মাস্কের 'শহর' গড়ার পরিকল্পনা, আসলেই সম্ভব?

'স্ব-বর্ধনশীল' শহর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পূর্ণাঙ্গ নকশা বা বিশদ পরিকল্পনা প্রকাশ করা হয়নি। বরং এখন পর্যন্ত তা ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করা পরিকল্পনার পর্যায়েই আছে।

২ দিন আগে

এপস্টেইন কেলেঙ্কারিতে গ্রেপ্তার সাবেক ব্রিটিশ মন্ত্রী ম্যান্ডেলসন, পরে জামিন

মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে ও অসদাচরণের তদন্তের অংশ হিসেবে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মন্ত্রিসভার সদস্য পিটার ম্যান্ডেলসনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জামিনে ছাড়া পেয়েছেন।

৩ দিন আগে