ভারত-পাকিস্তান যুদ্ধে সাড়ে ৩ কোটি প্রাণহানি ঠেকানোর দাবি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন— ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় তিনি হস্তক্ষেপ না করলে ৩ কোটি ৫০ লাখ (৩৫ মিলিয়ন) মানুষের প্রাণহানি ঘটতে পারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে এমনটাই জানিয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেসে দেওয়া ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণে এমন মন্তব্য করেন ট্রাম্প।

এ ছাড়া দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বিশ্বব্যাপী আটটি যুদ্ধের অবসানে ভূমিকা রেখেছেন বলে দাবি করেন ট্রাম্প। আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ‘আমার প্রথম ১০ মাসে আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি... পাকিস্তান ও ভারতের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ বেঁধে যেত।’

গর্বের সঙ্গে ট্রাম্প আরও দাবি করেন যে, তার নেতৃত্বেই বিদেশে অবস্থানরত আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশ্বজুড়ে শান্তি ফিরিয়ে আনা হচ্ছে। তবে ট্রাম্পের এ বক্তব্যের সময় এক নারী আইনপ্রণেতাকে ‘এটি মিথ্যা’ বলে চিৎকার করতে শোনা যায়।

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়েছিল গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে। এ হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে।

এরপর ৭ মে ভোরে পাকিস্তানের ইসলামাবাদে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারতের অভ্যন্তরে পালটা হামলা চালায়। দুই দেশের মধ্যে শুরু হওয়া এ সামরিক সংঘাত চার দিন ধরে চলার পরে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে রক্তক্ষয়ী এ সংঘর্ষের পর ট্রাম্প প্রশাসন দাবি করে যে, তাদের শীর্ষ কর্মকর্তাদের নিরলস আলোচনার ফলেই কার্যকর যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। পাকিস্তান যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও ভারত বরাবরই কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি অস্বীকার করেছে।

ভারত-পাকিস্তানের মধ্যকার এ সংঘাতের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবেই নিজেকে ‘শান্তিরক্ষক’ হিসেবে উপস্থাপন করে আসছেন। তিনি বিশ্বাস করেন যে, তার কঠোর বাণিজ্যিক ও কূটনৈতিক অবস্থানই দুই পারমাণবিক শক্তিধর দেশকে চূড়ান্ত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

৭ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

৮ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

১১ ঘণ্টা আগে

সিরিয়ার ইদলিবে অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ: প্রাণহানি অন্তত ১৪

বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী ইউনিট। তবে ভেতরের গোলাবারুদে একের পর এক সেকেন্ডারি বিস্ফোরণ ঘটতে থাকায় আগুন নেভানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘণ্টার পর ঘণ্টা ধরে এলাকাটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কর্তৃপক্ষ

১২ ঘণ্টা আগে
Advertisement