পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

বাসস
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩৮
আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: এএফপি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গত দুই দিনে জঙ্গিদের ধারাবাহিক হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। অস্থির সীমান্ত অঞ্চলে এটাই সাম্প্রতিক সহিংসতার সর্বশেষ ঘটনা।

এর কয়েক দিন আগে আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে গোলাগুলি ঘটনা ঘটে। উভয় পক্ষই সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করে। পেশোয়ার থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ঘটনায় ১৫ জন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

প্রাদেশিক রাজধানী পেশোয়ারভিত্তিক ওই কর্মকর্তা জানান, আরও দুই পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে, তারা এখনও নিখোঁজ।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে। ২০২১ সালে কাবুলে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সংগঠনটি পাকিস্তানে হামলা বাড়িয়েছে।

এদিকে অঞ্চলটিতে চারটি পৃথক অভিযানে ২৬ জন জঙ্গি নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার জঙ্গি গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। তাদের দাবি, এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে।

সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী বেলুচিস্তানে সহিংসতা বেড়েছে। সড়কপথে বোমা হামলা, অতর্কিত আক্রমণ ও অভিযানে নিরাপত্তা বাহিনী প্রায়ই লক্ষ্যবস্তু হচ্ছে। এতে দুই দেশের মধ্যে আগেই টানাপোড়েন থাকা সম্পর্ক আরও চাপের মুখে পড়েছে।

মারাত্মক আত্মঘাতী বোমা হামলার পর পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তপারের জঙ্গি আস্তানায় একাধিকবার হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এতে কাবুলের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোভিড-ইনফ্লুয়েঞ্জার মতো নয়, হান্টাভাইরাস ছড়ানোর ধরন সম্পূর্ণ আলাদা: ডব্লিউএইচও

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস বলেছেন, হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ডাচ দম্পতি এমন কিছু স্থানে গিয়েছিলেন, যেখানে ভাইরাসটি বহনকারী ইঁদুরের একটি প্রজাতির উপস্থিতি ছিল। তবে প্রাদুর্ভাবটি কীভাবে ছড়িয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

১৪ ঘণ্টা আগে

যুদ্ধ বন্ধে ‘স্বল্পমেয়াদি চুক্তি’র পথে ইরান-যুক্তরাষ্ট্র

ইরান ও যুক্তরাষ্ট্র তাদের চলমান যুদ্ধ বন্ধে একটি ‘অস্থায়ী সমঝোতা’র দিকে এগোচ্ছে বলে বিভিন্ন সূত্র ও কর্মকর্তারা জানিয়েছেন। তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের এমন একটি প্রস্তাব পর্যালোচনা করছে, যা সংঘাত থামাতে পারে, তবে দুপক্ষের মধ্যে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলো অমীমাংসিতই থেকে যাবে।

১৫ ঘণ্টা আগে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ, সংলাপের আহ্বান আরাগচির

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ হয়েছে। এতে ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানকে সংলাপ, কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন আরাগচি।

১৬ ঘণ্টা আগে

পুশব্যাক: বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানাল ভারত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাকে’র আশঙ্কা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

১৬ ঘণ্টা আগে