ডেস্ক, রাজনীতি ডটকম

শক্তির সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে শক্তিশালী ঝড় 'হারিকেন কিকো'। এটি বর্তমানে ক্যাটাগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড় হওয়ায় হাওয়াই দ্বীপসহ পুরো অঙ্গরাজ্যজুড়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে, হারিকেন কিকো স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত ঘণ্টায় ১৩০ মাইল গতিবেগে হোনোলুলুর প্রায় ১২০৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এবং ২৫ মাইল গতিবেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এটি রোববারের মধ্যে যুক্তরাষ্ট্রের বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে পৌঁছাবে। সোমবার থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জে বেশি প্রভাব ফেলবে।
হাওয়াই অঙ্গরাজ্যের অস্থায়ী গভর্নর সিলভিয়া লুক বলেছেন, ‘ধ্বংসাবশেষ পরিষ্কার, অবকাঠামো সুরক্ষা এবং ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে অঙ্গরাজ্য ও কাউন্টিগুলো প্রস্তুত থাকবে। আমরা বাসিন্দা ও দর্শনার্থীদের অনুরোধ করছি, আপডেট তথ্য সংগ্রহ করতে। তিনি সরকারি নির্দেশনা মেনে চলতে এবং যথাযথ প্রস্তুতি নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।’
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘হাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশ ঠান্ডা পানির স্তর থাকায় কিকো ধীরে ধীরে ক্যাটাগরি ২ ও ১-এ নেমে আসতে পারে। তারপর বিগ আইল্যান্ডে স্থলভাগে আঘাত হানার আগে একটি ট্রপিক্যাল স্টর্মে রূপ নেবে, যার গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৯ থেকে ৭৩ মাইল।’

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।
৬ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও
৬ ঘণ্টা আগে
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।
৬ ঘণ্টা আগে
আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।
৭ ঘণ্টা আগে