বাস গভীর খাদে, কলম্বিয়ায় ১৭ শিক্ষার্থীর প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
বাস খাদে পড়ে প্রাণহানির ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ। ছবি: সংগৃহীত

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাস গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৭ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। ওই বাসের চালকও মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।

মেডেলিনের কাছের বেলো শহরের একটি স্কুলের ওই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন উদ্‌যাপন করতে গিয়েছিল। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছর।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা কলম্বিয়া উপকূলের ক্যারিবীয় সমুদ্রসৈকত থেকে ফিরছিল। বাসটি প্রায় ৪০ মিটার নিচে পড়ে যায়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদোন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের এক পোস্টে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দুর্ঘটনায় আহত এক ব্যক্তি বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনি। তারপর আর কিছু মনে নেই।

পুলিশের একটি সূত্র জানায়, দুর্ঘটনাস্থল এলাকায় ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামে এক গেরিলা গোষ্ঠী সক্রিয়। তাদের কারণে উদ্ধারকাজ চালাতে উদ্ধার কর্মী ও পুলিশকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়েছে।

এদিকে ইএলএন বিদ্রোহীরা রোববার থেকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় ৭২ ঘণ্টা বাণিজ্যিক যাতায়াত এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে। ওই সময় তারা সামরিক মহড়া চালাবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সব বন্দরে মার্কিন নৌ অবরোধ, জ্বালানি স্থাপনায় ট্রাম্পের হামলার হুমকি

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চরম বার্তা দিয়ে বলেন, জ্বালানি স্থাপনাগুলোকে তিনি শেষের জন্য রেখে দিচ্ছেন, তবে শেষ পর্যন্ত সেগুলোতেও হামলা হবে। যদি তারা আলোচনার টেবিলে না আসে, তবে আগামী সপ্তাহে তাদের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলো লক্ষ্যবস্তু করা হবে।

২০ ঘণ্টা আগে

মার্কিন হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের পালটা আঘাত

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে দেশটির জনসাধারণকে কর্তৃপক্ষের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন লক্ষ্য করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখবে।

১ দিন আগে

হরমুজে শুল্কারোপে যুক্তরাষ্ট্র ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে: ব্রাজিলের প্রেসিডেন্ট

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

২ দিন আগে