ইউরেনিয়াম সরবরাহে ভারত-কানাডার ১০ বছরের চুক্তি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ২২: ১০

ভারতের সঙ্গে ইউরেনিয়াম সরবরাহ নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি সই করেছে কানাডা। সোমবার সকালে দিল্লিতে দুই দেশের দুই শীর্ষ নেতার বৈঠকে এ বিষয়ে চুক্তিপত্র বিনিময় হয়। এরপরই দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দেন।

২০১৩ সাল থেকেই ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ কানাডা। বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম জ্বালানি প্রস্তুতকারক সংস্থা ‘ক্যমেকো’ এই ইউরেনিয়াম সরবরাহ করবে।

ইউরেনিয়াম ছাড়াও তেল আর গ্যাস আমদানির জন্যও ভারতের সঙ্গে কানাডার চুক্তি সই হচ্ছে। জ্বালানি ক্ষেত্র ছাড়াও প্রতিরক্ষা, শিক্ষা সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা চুক্তি সই হয়েছে দুটি দেশের মধ্যে।

দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে মি. কার্নি ঘোষণা করেছেন যে এ বছরের মধ্যেই ভারত-কানাডা অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিকে এগোচ্ছে দুটি দেশ।

গত প্রায় ১৫ বছর ধরে দুটি দেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে।

যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী কানাডার সঙ্গে বিভিন্ন ক্ষেত্র সহযোগিতার কথা উল্লেখ করে বলেন যে কারিগরি আর উদ্ভাবনের ব্যাপারে দুটি দেশ স্বাভাবিক সহযোগী।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৪ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৬ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৬ ঘণ্টা আগে