হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী জাহাজে হামলা, ফিলিপাইনের ২ নাবিক নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সৌদি আরবের একটি বিশাল তেলবাহী জাহাজে (সুপারট্যাংকার) হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে থাকা ফিলিপাইনের দুই নাবিক নিহত হয়েছেন। রিয়াদ এই হামলার জন্য সরাসরি তেহরানকে দায়ী করলেও ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি জাতীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান ‘বাহরি’ জানিয়েছে—তাদের মালিকানাধীন ‘সিদর’ নামের একটি সুপারট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এই আকস্মিক আক্রমণের শিকার হয়।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর তথ্যানুযায়ী, ওমানের মুসান্দাম উপদ্বীপের উত্তরে ‘সিদর’ জাহাজটিকে লক্ষ্য করে কয়েকটি অজ্ঞাত প্রজেক্টাইল ছোঁড়া হয়। প্রায় একই সময়ে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ‘সেনেগাল প্রসপারিটি’ নামের আরেকটি তেলবাহী জাহাজেও হামলা চালানো হয়। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল করে সৌদি অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে সামুদ্রিক ঝুঁকি বিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান মারিস্কস ও কেপলার।

এক বিবৃতিতে নিহত দুই ফিলিপিনো ক্রু সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাহরি। অন্যদিকে, নিজ দেশের পতাকাবাহী জাহাজে আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সম্প্রতি জর্ডান, বাহরাইন ও কুয়েতে ঘটে যাওয়া ইরানি সামরিক তৎপরতার সমালোচনা করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক সমুদ্রসীমায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে রিয়াদ।

ইরান অবশ্য এই হামলার দায় অস্বীকার করেছে। তেহরানের দাবি, নির্ধারিত অনুমোদনহীন রুট দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার সময় মূলত মাইন বিস্ফোরণে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের হয়ে ‘গোপন তথ্য’ সংগ্রহ, মার্কিন সাংবাদিকের ২ বছরের কারাদণ্ড

বেইজিংয়ে বসবাস করা পাউকেন বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সম্পাদক ও ভাষ্যকার হিসেবে কাজ করেছেন। গত জুনে যুক্তরাষ্ট্রে চীনের হয়ে নিবন্ধন না করে এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে তিনি দোষ স্বীকার করেন।

২১ ঘণ্টা আগে

শিশুর পাসপোর্টে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হতে পারে। এমন একটি প্রস্তাব দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নতুন উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১ দিন আগে

২৮৬ দিন সাগরে, অবশেষে থাইল্যান্ডে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি মোতায়েনের মেয়াদ ছয় থেকে নয় মাসের মধ্যে হয়ে থাকে। তবে যুদ্ধ বা সংঘাতের সময় এ সময়সীমা বাড়তে পারে। ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতাদের মতে, আধুনিক সময়ে টানা এত দীর্ঘ সময় সাগরে অবস্থান করে রেকর্ড গড়েছে আব্রাহাম লিংকন।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তিতে ধাঁধায় বিশ্লেষকরা, ভেনেজুয়েলায় ‘নব্য ঔপনিবেশিকতা’র অভিযোগ

বিরোধী রাজনীতিক থেকে শুরু করে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক শিবিরের একাংশ ও সাধারণ নাগরিকরা এই চুক্তিকে দেখছেন দেশের সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার চুক্তি হিসেবে। তাদের কাছে এ চুক্তি ভেনেজুয়েলায় মার্কিনিদের ‘নব্য ঔপনিবেশিকতা’র নামান্তর।

১ দিন আগে
Advertisement