ভারতেই থাকবেন শেখ হাসিনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ২০: ২৯

বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন। শুক্রবার (৯ আগস্ট) ভারতের সরকারি একটি সূত্র সংবাদমাধ্যম নিউজ-১৮ কে এই তথ্য জানিয়েছে। তবে ভারতে কোনো আশ্রয় প্রার্থী বা শরণার্থী হিসেবে নয়, ভিসার মাধ্যমে তিনি সেখানে অবস্থান করবেন।

সূত্র জানিয়েছেন, শেখ হাসিনা প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে পারেন। তাছাড়া ভারতে কোনো আশ্রয় বা শরণার্থী আইন নেই। ফলে আইনগতভাবে আমার কাউকে আশয় প্রার্থী বা শরণার্থী হিসেবে রাখতে পারি না।

ছাত্রজনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে যান শেখ হাসিনা। এরপর সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে জানা যায় তার যুক্তরাজ্যে যাওয়া অস্পষ্ট। সব জল্পনার পর এবার জানা গেলো তিনি ভারতেই থাকবেন।

দেশ ছেড়ে যাওয়ার সময় শেখ হাসিনা বাড়তি কাপড়-চোপড় নিয়ে যেতে পারেননি। ফেলে যেতে হয়েছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও।

জানা গেছে, দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল নিরাপত্তা বাহিনী। পরে একটি সামরিক প্লেনে চড়ে উড়াল দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও অন্য ঘনিষ্ঠ সহযোগীরা। তাদের বহনকারী প্লেনটি দিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

এদিকে ডক্টর মুহাম্মাদ ইউনূসকে প্রধান উপদেষ্টাক করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এরই মধ্যে ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১৯ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

২০ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

২০ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২১ ঘণ্টা আগে