ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সঙ্গে চলমান দুই মাসের যুদ্ধ বন্ধে তেহরানের নতুন প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে সংঘাতের দ্রুত সমাধান নিয়ে যে আশার সঞ্চার হয়েছিল, তা অনেকটাই ম্লান হয়ে পড়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মার্কিন ওই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা হবে এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর বিষয়টি বিবেচনায় আনা হবে।
তবে যুক্তরাষ্ট্র শুরু থেকেই পারমাণবিক ইস্যুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে চায়। এ কারণেই ট্রাম্প এই প্রস্তাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টাদের সঙ্গে সোমবারের বৈঠক সম্পর্কে অবহিত এক মার্কিন কর্মকর্তা, যিনি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেন।
হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র ‘গণমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না’ এবং তাদের ‘রেড লাইন’ সম্পর্কে অবস্থান স্পষ্ট। ট্রাম্প প্রশাসন ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা ইরান যুদ্ধের ইতি টানতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের সঙ্গে ইরানের একটি চুক্তি হয়েছিল, যাতে তাদের পারমাণবিক কর্মসূচি কঠোরভাবে সীমিত করা হয়। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে একতরফাভাবে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে চুক্তিটি ভেঙে পড়ে।
সাম্প্রতিক পরিস্থিতিতে শান্তি উদ্যোগ পুনরজ্জীবিত করার আশা আরও কমে গেছে। গত সপ্তাহের শেষদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের নির্ধারিত সফর বাতিল করা হয়েছে।
একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে দুই দফা সফর করেন। এরপর তিনি ওমান সফর শেষে সোমবার রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং দীর্ঘদিনের মিত্রের সমর্থন পান।
ফের বাড়ছে তেলের দাম
সংঘাত অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার এশিয়ার প্রারম্ভিক লেনদেনেও এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।
বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘এখন আর কেবল বক্তব্য গুরুত্বপূর্ণ নয়, বরং হরমুজ প্রণালির মাধ্যমে অপরিশোধিত তেলের বাস্তব প্রবাহই বাজারের জন্য মূল বিষয়। বর্তমানে সেই প্রবাহ সীমিত রয়েছে।’
জাহাজ পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে অন্তত ছয়টি ইরানি তেলবাহী ট্যাংকারকে মার্কিন অবরোধের কারণে ফিরে যেতে বাধ্য করা হয়েছে, যা যুদ্ধের প্রভাবকে আরও স্পষ্ট করে তুলেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব জাহাজ জব্দের ঘটনাকে ‘সমুদ্রে প্রকাশ্য দস্যুতা ও সশস্ত্র ডাকাতির বৈধতা দেওয়া’ বলে আখ্যা দিয়েছে।
যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করলেও গত এক দিনে মাত্র সাতটি জাহাজ সেখানে যাতায়াত করেছে, এবং সেগুলোর কোনোটিই বৈশ্বিক বাজারের জন্য তেল বহন করছিল না।
এদিকে দেশে জনপ্রিয়তা কমতে থাকায় ট্রাম্পের ওপর যুদ্ধ শেষ করার চাপও বাড়ছে। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন যুক্তি তুলে ধরে এই যুদ্ধ চালানোর কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন।
রাশিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের কোনো লক্ষ্য অর্জন করতে না পারায় ট্রাম্পই আলোচনার প্রস্তাব দিয়েছেন।
ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, ইসলামাবাদে উপস্থাপিত প্রস্তাবে ধাপে ধাপে আলোচনা চালানোর কথা বলা হয়েছে। প্রথমে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে পুনরায় আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে। এরপর সমুদ্রপথে ইরানের বাণিজ্যে মার্কিন নৌবাহিনীর অবরোধ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ নিষ্পত্তি করা হবে।
সবশেষে পারমাণবিক ইস্যুসহ অন্যান্য দীর্ঘদিনের বিরোধ নিয়ে আলোচনা হবে, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে ইরান।

সোমবার সকালে ল্যাঙ্কাশায়ারে ইউএসডিএডব্লিউ ট্রেড ইউনিয়ন সম্মেলনে দেওয়া এক ভাষণে কিয়ের স্টারমার মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে যুক্তরাজ্যের অবস্থান আবারও স্পষ্ট করেন।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০ ঘণ্টা আগে
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, একাধিক ব্যক্তি দাবি করেছেন যে তাদের এপস্টেইনের ওই খামারবাড়িতে যাওয়া হয়েছিল এবং সেখানে এপস্টেইন ও তার সহযোগীদের হাতে তারা নির্যাতনের শিকার হয়েছেন।
২০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ধর্ষক বা পেডোফাইল (শিশুকামী) নন। ওয়াশিংটনে এক হামলার ঘটনার পর প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।
২০ ঘণ্টা আগে