ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন ইরান সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি বলেন, একটি ‘শক্তিশালী জাতীয় প্রচার’ লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। আগেও আমরা তা করেছি, আবারও করতে প্রস্তুত। আমাদের ঘরে এলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।’
বিবিসির খবরে বলা হয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলমান এ যুদ্ধের গতিপ্রকৃতি এখনো স্পষ্ট নয়। মার্কিন ডোনাল্ড ট্রাম্প সবশেষ বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধটি তিনি শেষ করবেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যে বেশ কয়েক হাজার স্থল সেনা পাঠানো হয়েছে। এমন পদক্ষেপে ইরানে মার্কিন স্থল অভিযানের ধারণাও করছেন কেউ কেউ।
ইরান বরাবরের মতোই স্থল অভিযানের প্রতিটি সম্ভাবনার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির রক্ষীবাহিনী বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, এমন অভিযান করলে যুক্তরাষ্ট্র উপযুক্ত জবাব পাবে। স্পিকার বাঘের গালিবাফও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘একবার এসেই দেখো!’
ইরানের তেহরান ও তেহরানের নিকটবর্তী আলবোর্জ প্রদেশের কারাজে নতুন করে হামলার খবরও দিয়েছে বিবিসি। আলবোর্জ প্রদেশের গভর্নরের কার্যালয়ের নিরাপত্তা বিষয়ক উপপ্রধান জানিয়েছেন, কারাজে বি-১ সেতুতে হামলায় অন্তত দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
বিবিসি ফার্সির সিনিয়র সংবাদদাতা ঘোনচেহ হাবিবিয়াজাদ জানিয়েছেন, প্রথম দফায় হামলার পর ওই একই সেতুতে ফের হামলা হয়েছে। হামলার পরপরই শহরের কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
কারাজের ওই সেতুতে দুই দফা হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এ ধরনের কোনো হামলার বিষয়ে তারা অবগত নয়।
এদিকে বৃহস্পতিবারই কারাজে দ্বিতীয়বারের মতো হামলার শব্দ শোনা গেছে বলে বিবিসিকে জানিয়েছে একটি সূত্র। ইরানের গণমাধ্যমগুলোও বলছে যে পূর্ব তেহরানেও বিস্ফোরণ ঘটেছে। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চল থেকেও বিস্ফোরণের শব্দ শোনার কথা বিবিসিকে জানাচ্ছে একাধিক সূত্র।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
১ দিন আগে
চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও
১ দিন আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
২ দিন আগে
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।
২ দিন আগে