মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি রাশিয়ান নৌ-যানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ৫৩

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে রাশিয়ার আলোচিত সুপারইয়াট ‘নর্ড। এই সুপারইয়টটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ একজন মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট। খবর বিবিসির।

১৪২ মিটার (৪৬৫ ফুট) দীর্ঘ বিলাসবহুল নৌ-যান নর্ড নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের আলেক্সেই মর্দাশভের সঙ্গে যুক্ত, এটি দুবাই থেকে ওমানের মাসকাটে যাত্রা করেছিল।

সাম্প্রতিক কয়েক মাসে ওই প্রণালি দিয়ে চলাচল করা অল্প কয়েকটি বেসরকারি জাহাজের মধ্যে এটি একটি।

পুতিনের ঘনিষ্ঠ মিত্র মর্দাশভকে আনুষ্ঠানিকভাবে এই বিলাসবহুল নৌ-যানের মালিক হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। তবে নর্ড-এর নথিতে দেখা যায়, ২০২২ সালে এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

মেরিন ট্র্যাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, আনুমানিক ৫০ কোটি ডলারের বেশি মূল্যের নর্ড শুক্রবার রাতে দুবাই ত্যাগ করে এবং রোববার সকালে ওমানের রাজধানীর একটি ঘাট, আল মুজ-এ পৌঁছায়।

হরমুজ প্রাণালি দিয়ে নৌযান চলাচল বর্তমানে যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেক কমে গেছে। সাধারণত বৈশ্বিক অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অচলাবস্থা চলার মধ্যেই চলতি সপ্তাহে ইরান রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছে।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১৯ ঘণ্টা আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

২১ ঘণ্টা আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে

শিক্ষার্থীর গুলিতে নিহত ৮: অস্ত্র আইন কঠোর হচ্ছে থাইল্যান্ডে

থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

১ দিন আগে