তেহরানে শপিং সেন্টারে আগুন: ৮ জনের মৃত্যু, দগ্ধ আরও ৩৬

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মে ২০২৬, ১০: ৫০
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কাছে আন্দিশেহ শহরের একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) আরঘাভান শপিং কমপ্লেক্সে লাগা এই অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, শপিং সেন্টারটির বাইরের আবরণে অতিরিক্ত দাহ্য পদার্থ ব্যবহার করায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো বাণিজ্যিক ভবনটি আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ও ভবনের নিরাপত্তা ত্রুটিকে দায়ী করা হচ্ছে।

বিষয়টি আমলে নিয়ে স্থানীয় প্রশাসন দোষী ব্যক্তিদের পাশাপাশি ভবনটির নির্মাণ ও সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে যখন আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময়েই তেহরানের উপকণ্ঠে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১২ ঘণ্টা আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১৪ ঘণ্টা আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১৯ ঘণ্টা আগে

শিক্ষার্থীর গুলিতে নিহত ৮: অস্ত্র আইন কঠোর হচ্ছে থাইল্যান্ডে

থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

১ দিন আগে