ডেস্ক, রাজনীতি ডটকম

আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে লাখো হজযাত্রী এখন মিনামুখী। এর মধ্যেই সৌদি আরবে উদ্যাপিত হচ্ছে ঈদুল আজহা।
সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের খবরে বলা হয়েছে, আরবের হজের গুরুত্বপূর্ণ রুকন ‘ওকুফে আরাফা’ পালন শেষে মঙ্গলবার সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় পৌঁছান। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত ছিল পুরো এলাকা।
সেখানে তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসারে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করেন এবং রাতভর ইবাদত-বন্দেগিতে সময় কাটান।
ফজরের নামাজের পর বুধবার সকালে হাজিরা মিনার উদ্দেশে রওনা হয়েছেন। মিনায় গিয়ে তারা জামারাত আল-আকাবায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করবেন। এ জন্য মুজদালিফা থেকেই ছোট ছোট পাথর সংগ্রহ করেছেন অনেক হজযাত্রী।
কোরবানির দিনের আনুষ্ঠানিকতায় হাজিদের সামনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মধ্যে রয়েছে— জামারাতে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন বা চুল ছাঁটা, তাওয়াফে ইফাদা এবং সাঈ সম্পন্ন করা।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মুজদালিফা ও মিনা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম। বিভিন্ন সড়কে অতিরিক্ত নিরাপত্তাকর্মী ও মাঠপর্যায়ের টিম মোতায়েন করা হয়েছে, যেন আরাফাত থেকে মিনায় যাত্রা স্বাভাবিক থাকে।
প্রচণ্ড গরমের কারণে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিশেষ সতর্কতাও জারি করেছে সৌদি প্রশাসন। জরুরি চিকিৎসাকেন্দ্র, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে ডিজিটাল মনিটরিং, নজরদারি ক্যামেরা ও নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
৬ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
৮ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
৮ ঘণ্টা আগে