সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি ও ভারতীয় নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১: ২৮
ইরানের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে ধোঁয়ার কুণ্ডলী। সংগৃহীত ফাইল ছবি

সৌদি আরবের মধ্যাঞ্চলে আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

আজ রোববার (৮ মার্চ) দেশটির সিভিল ডিফেন্স এজেন্সির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের এ হামলায় আরও ১২ জন আহত হওয়ার তথ্য দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তবে হতাহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলছে, তারা সৌদি আরবের আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই আল-খারজ শহরেই হতাহতের ঘটনাটি ঘটল।

আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, ‘প্রিসিশন ক্ষেপণাস্ত্র’ দিয়ে এসব রাডারে হামলা চালানো হয়। আইআরজিসির দাবি, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত চারটি রাডার ধ্বংস করেছে।

‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ হলো যুক্তরাষ্ট্রের প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও মাঝপথে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানকে লক্ষ্য করে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।

ওই হামলার জবাবে শনিবার থেকেই পালটা হামলা শুরু করেছে ইরানও। ইরান একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশ— বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যের দুই দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার তথ্য দিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতরা হলেন— সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী সিলেটের বড়লেখার সালেহ আহমদ ও বাহরাইনপ্রবাসী আরও এক বাংলাদেশি। এ ছাড়া সেদিন পর্যন্ত আরও সাতজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

১ দিন আগে

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

২ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

২ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

২ দিন আগে