ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে পাকিস্তানের নাম। ফাইন্যান্সিয়াল টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এ প্রচেষ্টার অংশ হিসেবে দেশটি নিজেদের রাজধানী ইসলামাবাদকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের স্থান হিসেবে প্রস্তাব করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র বা ইরান— কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটনের অনেকের কাছেই মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নাম আসাটা অবাক হওয়ার মতো কিছু নয়।
ইরানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
এর আগে গত বছরের জুন ও সেপ্টেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেপ্টেম্বর মাসের সফরে পাক সেনাপ্রধানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ছিলেন।
এ ছাড়া পাকিস্তান সঙ্গে ভারতের সংঘাত নিরসনে ট্রাম্প নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে দাবি করলেও ভারত বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছে। ট্রাম্পের সেই দাবির প্রেক্ষিতে গত বছর তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর
১ দিন আগে
নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
১ দিন আগে
চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও
২ দিন আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
২ দিন আগে