ইরানে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (২৩ মার্চ) আগামী পাঁচ দিন ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে তেলের দাম ১৩ শতাংশের বেশি কমে গেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

গত শনিবার ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, এই সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত করা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেওয়া হবে। আজ নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই তিনি ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিলেন।

ট্রাম্পের হুমকির পর পালটা হুমকিতে ইরান জানায়, ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ’ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহকারী স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।

এমন পরিস্থিতিতে আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে। তিনি প্রতিরক্ষা বিভাগকে আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের এ ঘোষণার পর আজ তেলের দাম পড়ে যায়। রয়টার্স জানায়, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৪ ডলারে নেমে আসে, যা প্রায় ৭ শতাংশ কম। এক পর্যায়ে তা ১৫ শতাংশ পর্যন্ত কমে ৯৬ ডলারে নেমে যায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭ দশমিক ৮ শতাংশ কমে ৯০ ডলারের কাছাকাছি দাঁড়ায়; এক পর্যায়ে সর্বনিম্ন ৮৫ ডলারে নামে, এতে প্রায় ১৩ শতাংশ দরপতন পতন হয়।

ট্রাম্পের হুমকিতে তেলের দামে ঊর্ধ্বগতি

গত শনিবার (২১ মার্চ) ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছিল। আজ সোমবার ইরানে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত তেলের দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছিল।

বার্তা সংস্থা এএফপর প্রতিবেদনের বলা হয়েছিল, গ্রিনিচ মান সময় রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহ দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে। তবে পরে তা কিছুটা কমে আসে।

একই সময়ে বেড়েছিল নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও বাড়ে। মে মাসের সরবরাহ মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছেছে। তবে লেনদেন শুরুর প্রায় ৪৫ মিনিট পর তা কিছুটা কমে ১১১ ডলারের আশপাশে স্থিতিশীল হয়েছিল।

এদিকে আজ সোমবার যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জ্বালানি তেলের দামের পূর্বাভাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মার্চ ও এপ্রিলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি গড়ে ১১০ থাকবে। তাদের আগের পূর্বাভাস ছিল ৯৮ ডলার।

এ ছাড়া প্রতিষ্ঠানটি ডব্লিউটিআই ক্রুডের দামের পূর্বাভাসও বাড়িয়েছে। তারা বলেছে, ডব্লিউটিআই ক্রুডের দাম মার্চে ৯৮ ও এপ্রিলে ১০৫ ডলার থাকবে। গোল্ডম্যানের বিশ্লেষকরা আরও জানান, হরমুজ প্রণালি যদি ১০ এপ্রিল পর্যন্ত স্বাভাবিকের মাত্র ৫ শতাংশ সচল থাকে, তাহলে ওই সময়ের মধ্যে দাম বাড়ার প্রবণতা থাকবে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, হরমুজ প্রণালি যদি ১০ সপ্তাহ ধরে স্বাভাবিকের তুলনায় মাত্র ৫ শতাংশ কার্যকর থাকে, তাহলে অপরিশোধিত তেলের দাম সম্ভবত ২০০৮ সালের রেকর্ড দরকে ছাড়িয়ে যেতে পারে। ২০০৮ সালের জুলাইতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছুঁয়েছিল; যদিও কয়েক মাসের মধ্যে বৈশ্বিক আর্থিক সংকটের কারণে তা ৪০ ডলারের কাছাকাছি নামতে বাধ্য হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার। মধ্যপ্রাচ্য জুড়ে সাম্প্রতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্য জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় অল্প সময়ের ব্যবধানে বৈশ্বিক তেলের বাজারে এ অস্থিরতা তৈরি হয়েছে।

আজ সোমবার ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিড়োল সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব গুরুতর। ১৯৭০ দশকের দুটি তেলসংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের চেয়ে অনেক খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে।

এর আগে গত ১১ মার্চ আইইএর সদস্যদেশগুলো একমত হয়েছে যে সরবরাহ-বিঘ্ন মোকাবিলায় কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়া হবে। আইইএর প্রধান এ প্রসঙ্গে বলেন, তিনি এশিয়া ও ইউরোপের সরকারগুলোর সঙ্গে প্রয়োজনে আরও মজুত তেল ছাড়ার বিষয়ে পরামর্শ করছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান হবে হরমুজ প্রণালি খুলে দেওয়া।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

১ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

১ দিন আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

২ দিন আগে